চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের এই বিস্ময়বালককে কিনেছে বার্সা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:35 পূর্বাহ্ন 07, আগস্ট 2020
in ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ক্লাবের লোগো ও ব্রাজিলের তরুণ ফুটবলার. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলের ক্লাব সাও পাওলো থেকে ১৯ বছর বয়সী ফরোয়ার্ড গুস্তাভো মারিয়াকে কিনেছে বার্সেলোনা। মূল দলের জন্য যদিও নয়, বিস্ময়বালক তকমা পাওয়া তরুণ ফুটবলারটির জায়গা হবে বার্সার ‘বি’ দলে।

৪.৫ মিলিয়ন ইউরোয় মারিয়াকে দলে টেনেছে বার্সা। পাঁচ বছরের চুক্তিতে এরইমধ্যে তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৩০০ মিলিয়ন ইউরো!

‘তিনবার ট্রায়াল দেয়ার পর ১৪ বছর বয়সে সাও পাওলোর যুব একাডেমিতে জায়গা হয় গুস্তাভো মারিয়ার। পরে ক্লাবটির হয়ে বয়সভিত্তিক ফুটবলে সাতটি ট্রফি জিতেছে। ২০১৮ সালে ৩৬ ম্যাচে ৩০ গোল করেছে সে।’ বিবৃতিতে এমন জানিয়েছে বার্সা।

ব্রাজিল অনূর্ধ্ব-১৬ ও ১৭ দলে খেলা মারিয়া মূলত বাঁ-পায়ের একজন দ্রুতগতির ফরোয়ার্ড। একইসঙ্গে ডান পায়েও শট নিতে পারে। একজন দারুণ ড্রিবলার, দারুণ শট নিতে পারে এবং ব্রাজিলের হয়ে কোপা জুনিয়র টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে তার।

গত জুলাইয়ে গুস্তাভোকে কেনার বিষয়টি নিশ্চিত করে বার্সা। সে মাসেই সাও পাওলোকে ১ মিলিয়ন ইউরো অগ্রিম দিয়েছে স্প্যানিশ ক্লাবটি। সরাসরি এখন তাকে বার্সা ‘বি’ দলে খেলানো হবে। পরে সামর্থ্য বিবেচনায় মূল দলে খেলানোর পরিকল্পনাও আছে বার্সা কোচ কিকে সেতিয়েনের।

Tags: বার্সাব্রাজিললিড স্পোর্টসসাও পাওলো
Previous Post

শেখ কামালের নামে ইয়ুথ ক্রিকেট লিগ

Next Post

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ক্যাম্প: ১১ ফুটবলারের করোনা

Next Post
বাংলাদেশ ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বিশ্বকাপ বাছাই ক্যাম্প: ১১ ফুটবলারের করোনা

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে ৫০ লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT