চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটাল মেসির আর্জেন্টিনা

মুহাম্মদ মেহেদী হাসান by মুহাম্মদ মেহেদী হাসান
7:52 পূর্বাহ্ন 11, জুলাই 2021
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা ঘুচল। ঘুচল ১৬ বছর ধরে প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয়খরা। ক্যারিয়ারের অন্তিমলগ্নে থাকা লিওনেল মেসির হাতে দেশের জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপা উঠল। এসব মিলল, কারণ নেইমারের ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় শিরোপা উঁচিয়ে ধরেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।

রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে শিরোপার মঞ্চে গতবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলের জয় তুলেছে আর্জেন্টিনা। জয়সূচক গোলটি করেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

৯ বারের কোপা চ্যাম্পিয়ন সেলেসাওদের হারিয়ে ১৫তম বারের মতো কোপার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। বসেছে প্রতিযোগিতাটির সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের পাশে। দুদলের পাশেই এখন সমান ১৫টি করে কোটা আমেরিকা ট্রফি।

ব্রাজিলকে ৪-২-৩-১ ফর্মেশনে সাজিয়েছিলেন কোচ টিটে। আর্জেন্টিনাকে ৪-৩-৩ পজিশনে খেলান কোচ লিওনেল স্কালোনি।মেসি গোলের জন্য প্রস্তুত, আর্জেন্টিনা খেলোয়াড় মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বলে লাথি দেয়ার শুরু থেকেই দুদল শারীরিক চ্যালেঞ্জে নেমে পড়ে। ম্যাচের তৃতীয় মিনিটে মন্টিয়েলকে ফাউল করে ব্রাজিলের ফ্রেডের হলুদ কার্ডের মধ্য দিয়ে রেফারিরও শক্ত থাকার বার্তা দেয়া শুরু।

ব্রাজিলের ২২ ফাউলের বিপরীতে আর্জেন্টিনার ফাউল ধরা পড়েছে ১৯টি। ব্রাজিলের ৪ ও আর্জেন্টিনা দেখেছে ৫টি হলুদ কার্ড।

ম্যাচের ২২ মিনিটে লিড নেয় আর্জেন্টিনা। গোল আনেন ডি মারিয়া। মাঝমাঠ থেকে লম্বা ক্রস বাড়িয়েছিলেন রদ্রিগো ডে পল। সেটি পৌঁছে যায় ডানপ্রান্তে অরক্ষিত ডি মারিয়ার কাছে, বলে নিয়ন্ত্রণ নিয়ে ভোঁ-দৌড়ে ব্রাজিল বক্সের কাছে থেকে গোলরক্ষক এডেরসনের মাথার উপর দিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন তারকা।

২০০৪ সালের ফাইনালে সেসার ডেলগাডোর পর ডি মারিয়াই প্রথম আর্জেন্টাইন খেলোয়াড়, যিনি কোপার ফাইনালে গোল এনে দিলেন আলবিসেলেস্তেদের।

ম্যাচের ৩২ মিনিটে মেসি বল টেনে অনেকদূর দৌড়ে পৌঁছে গিয়েছিলেন প্রতিপক্ষ সীমানায়, তার শট পোস্টের পাশ নিয়ে বাইরে চলে যায়।

পরের মিনিটে লিয়ান্দ্রো পারেদেস ফাউল করায় সুবিধাজনক জায়গায় ফ্রি-কিক পেয়েছিল ব্রাজিল, ২৫ গজ দূর থেকে নেয়া শটে সুযোগ কাজে লাগাতে পারেননি নেইমার, শট নেন আর্জেন্টিনার রক্ষণ দেয়ালে। নেইমারকে ফাউল করায় পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি।

খানিক পর মেসি ও লে সেলসো ওয়ান টু ওয়ান খেলে ঢুকে পড়েছিলেন স্বাগতিক বক্সে। কিন্তু মেসি কোনো ত্রাস ছড়ানোর আগেই মার্কুইনহোস বল পাহারা দিয়ে এডেরসনের গ্লাভসে জমা হওয়া নিশ্চিত করেন।

উল্টোদিকে, প্রথমার্ধে সেই অর্থে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কোনো পরীক্ষাই নিতে পারেনি ব্রাজিল। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যাওয়া নিশ্চিত করে আর্জেন্টিনা।

ম্যাচের ৫১ মিনিটে নেইমারকে বাজেভাবে ট্যাকল করে হলুদ কার্ড দেখেন লে সেলসো। এক মিনিট পর রিচার্লিশন বল জড়িয়েছিলেন আর্জেন্টিনা জালে, অফসাইড খাড়ায় সেটি বাতিলের খাতায় চলে চায়। দুই মিনিট পর ব্রাজিল তারকার আরেকটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো।

এসময় আর্জেন্টিনা বক্সে মূহমূহ চাপ তেরি করেছিল ব্রাজিল। ৬৫ মিনিটে মেসি ঢুকে পড়েছিলেন ব্রাজিল বক্সে, তাকে আটকাতে পেরেছে স্বাগতিকরা। ৬৭ মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডে পল।

ম্যাচের ৬৯ মিনিটে ডে পলকে বাজে ট্যাকল করে হলুদ কার্ড ডেকে আনেন রেনান লোদি। ৭২ মিনিটে হলুদ কার্ড দেখেন লুকাস পাকুয়েতা, তাগলিয়াফিকোকে ব্লক করতে গিয়েছিলেন তিনি।

৮০ মিনিটে নেইমারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ওটামেন্ডি। সেই ফাউলকে কেন্দ্র করে দুদলের খেলোয়াড়রা মৃদু ধাক্কা-ধাক্কিতেও জড়ান। মার্কুইনহোসকে হলুদ কার্ড দেখান রেফারি।আর্জেন্টিনা ফুটবল দল শিরোপা জেতার পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮২ মিনিটে ব্রাজিলের একটি প্রচেষ্টা কর্নারের বিনিময়ে ঠেকায় আর্জেন্টিনা। বার্বোসার সামনে বল বিপদমুক্ত করেন পেজ্জেলা। নেইমার কর্নার কিক নিতে যেয়ে গ্যালারিতে উপস্থিত দর্শকদের উজ্জীবিত হওয়ার ইশারা দেন। কর্নার শটে অবশ্য জায়গামতো বল ফেলতে পারেননি সেলেসাও নাম্বার টেন।

ম্যাচের ৮৫ মিনিটে নেইমারের থেকে বল পেয়ে সিলভার উড়িয়ে মারের বারের উপর দিয়ে। পরের মিনিটে সেলেসাওদের একটি প্রচেষ্টা ঠেকান গোলরক্ষক এমিলিয়ানো।

তার পরের মিনিটে মেসি সামনে কেবল ব্রাজিল গোলরক্ষককে পেয়েও নিশ্চিত জাল খুঁজে নেয়ার চেষ্টায় এডেরসনের হাতে বল তুলে দেন শট না নিয়েই। তাতে ব্যবধান বাড়েনি। জয় নিশ্চিত হয়ে যায় ডি মারিয়ার ওই গোলেই।

Tags: আর্জেন্টিনাকনমেবলকোপা আমেরিকা ২০২১নেইমারব্রাজিলব্রাজিল-আর্জেন্টিনামেসিলিড স্পোর্টস
Previous Post

হাসেম ফুডসের কারখানায় আগুন: ক্ষতিপূরণ চেয়ে রিট

Next Post

বিশ্বব্যাপী একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু

Next Post
করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে PPE পরিহিত স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী একদিনে ৭ হাজারের বেশি মৃত্যু

ব্রিটনি স্পিয়ারস ও ম্যাডোনা একসঙ্গে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটনির পাশে দাঁড়ালেন ম্যাডোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT