চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যোমকেশের মুখোমুখি ভাওয়াল রাজা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:11 অপরাহ্ন 31, আগস্ট 2018
in বিনোদন
A A

আসছে দূর্গা পুজা। সরগরম কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি। আসন্ন পূজায় সেখানে মুক্তির দৌড়ে রয়েছে ছয়টি সিনেমা। তবে দূর্গা পুজোর সবচেয়ে আকর্ষণ হিসেবে অনেকেই দেখছেন ব্যোমকেশ ও ভাওয়ালের সন্ন্যাসী রাজার মুখোমুখি হওয়ার বিষয়টিকে।

হ্যাঁ। কলকাতার প্রখ্যাত নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় ‘ব্যোমকেশ গোত্র’-এর মুখোমুখি হতে যাচ্ছে ভাওয়াল সন্ন্যাসকে নিয়ে নির্মিত সৃজিত মুখার্জীর ছবি ‘এক যে ছিলো রাজা’। দুটি ছবি কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ-এর নির্মাণ হলেও বড় পর্দায় তারা হচ্ছেন মুখোমুখি। তবে দুই নির্মাতাই বলছেন, দুটি ছবি দুই ধরনের। তাই দর্শক নিয়ে ভাগাভাগির কোনো প্রশ্নই আসে না।

দূর্গা পুজোয় যেন ‘ব্যোমকেশ’ অপরিহার্য। ছবি মুক্তিতে সামনে রেখে চলছে প্রচার প্রচারণাও। সম্প্রতি সোশাল সাইটে ভাইরাল ছবির ট্রেলার। অরিন্দমের পরিচালনায় এবারের ছবির নাম ‘ব্যোমকেশ গোত্র’। অভিনয়ে আছেন আবীর চট্টোপাধ্যায়।

পরিচালকের দাবী, এবার একটু ভিন্ন ভাবে ধরা দিবেন সত্যান্বেষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ অবলম্বনে ‘ব্যোমকেশ গোত্র’ তৈরি হলেও সিনেমায় নাকি আমূল বদলে দিয়েছেন ‘ব্যোমকেশ’কে। এ ছবির মধ্য দিয়ে আবীরের সঙ্গে সত্যবতীর চরিত্রে আরো একবার জুটি বাঁধছেন সোহিনী।

ছবিতে আরো একটি চমক রাখছেন অরিন্দম। বললেন, উষাপতির চরিত্রে ‘ব্যোমকেশ গোত্র’তে দেখা যাবে অঞ্জন দত্তকে। এছাড়া ছবিতে আরো অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী,হর্ষ ছায়া, প্রিয়ঙ্কা সরকার, সৌরসেনী মিত্র, ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা বসু, বিবৃতি চট্টোপাধ্যায়। এমনকি এছবি অভিনয় করেছেন খোদ অরিন্দম নিজেও।

এদিকে ‘এক যে ছিলো রাজা’ নিয়েও রীতিমত মাঠে নেমেছেন সৃজিত মুখার্জী। ক’দিন আগেই ছবির মোশন পোস্টার দিয়ে আলোচনায় আসে ভাওয়াল সন্ন্যাসীর জীবনী নিয়ে তৈরি ‘এক যে ছিলো রাজা’। পূজার খুব বেশি বাকি নেই। তাই দলে বলে তিনি প্রচারণায়। এবার তিনি নিয়ে এলেন ছবির প্রথম অফিশিয়াল পোস্টার। এরআগে আগস্টের মাঝামাঝিতে ১ মিনিটের একটি টিজার দেখা গিয়েছিলো।

তবে সেই টিজারে ভাওয়াল রাজার ভূমিকায় কে আছেন তার মুখ দেখাননি নির্মাতা। এক মিনিটের টিজারে শুধু ভাওয়াল রাজা আর উকিলের প্রশ্ন-উত্তরই শোনা গেছে। তবে অফিশিয়াল পোস্টারে ভাওয়াল সন্ন্যাসীর লুক পরিস্কার করলেন সৃজিত। যেখানে বোঝানে হয়েছে, ভাওয়াল রাজার চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। তবে টিজারে একবার দেখা গিয়েছিলো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে।

জয়া আহসান ও যিশু ছাড়াও ‘এক যে ছিলো রাজা’ ছবিতে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রাজনন্দিনী পাল, তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অপর্ণা সেন, বরুণ চন্দ ও অঞ্জন দত্ত।

সৃজিত মুখার্জীর আসন্ন এই সিনেমাটি মূলত বিংশ শতকের প্রথম ভাগের বিখ্যাত মামলাকে ঘিরে। ইতিহাসে যা ভাওয়াল সন্ন্যাসী মামলা নামে পরিচিত। অবিভক্ত ভারতবর্ষের বাংলা প্রদেশের ভাওয়াল এস্টেটের (বর্তমানে বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত) কর্তৃত্ব নিয়ে এই মামলার মূল প্রতিপাদ্য ছিলো, মামলার বাদীর পরিচয়। বাদী নিজেকে ভাওয়ালের রাজকুমার রমেন্দ্রনারায়ণ রায় হিসাবে দাবী করেছিলেন, এক দশক আগে যাঁর মৃত্যু ঘটেছিলো বলে সবাই জানতো।
‘এক যে ছিলো রাজা’র অফিশিয়াল টিজার:

Tags: অরিন্দমআবিরজয়া আহসানব্যোমকেশভাওয়াল রাজাভাওয়াল সন্ন্যাসযিশুলিড বিনোদনসৃজিত
Previous Post

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিমসটেক সম্মেলন

Next Post

ঈদে মহাসড়কে ২৩৭ টি সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন যাত্রী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

Next Post

ঈদে মহাসড়কে ২৩৭ টি সড়ক দুর্ঘটনায় ২৫৯ জন যাত্রী নিহত: যাত্রী কল্যাণ সমিতি

গণ-আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়া মুক্ত হবেন: মওদুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT