চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যালন ডি’অরে নারী বিপ্লব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 04, ডিসেম্বর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

মেসি-রোনালদোর রাজত্ব ধসে যাওয়ার রাতে ব্যালন ডি’অর ইতিহাসে ঘটে গেছে নারী বিপ্লবও। পুরুষদের জন্য ৬৩তম হলেও এবারই প্রথম মহিলাদের ব্যালন ডি’অর সম্মান দেয়া হয়। মহিলাদের হয়ে প্রথম পুরস্কার জিতেছেন নরওয়ে ও ফরাসি ক্লাব লিঁও’র স্ট্রাইকার আডা হেগেরবার্গ।

অন্যদিকে, বর্ষসেরা অনূর্ধ্ব-২১ ফুটবলারের পুরস্কার পেয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কাইলিয়ান এমবাপে। এই পুরস্কারও এ বছর প্রথম চালু হয়েছে।

মূল ব্যালন ডি’অরের অন্যতম প্রতিদ্বন্দ্বী এমবাপে সেরা তরুণের পুরস্কার জয়ের পথে হারিয়েছেন ইংল্যান্ড জাতীয় দল ও লিভারপুলের ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, যুক্তরাষ্ট্রের অ্যাটাকিং মিডফিল্ডার এবং জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের ক্রিস্টিয়ান পুলিসিক, এএস রোমার হয়ে খেলা নেদারল্যান্ডসের সাবেক তারকা প্যাট্রিক ক্লুইভার্টের ছেলে জাস্টিন ক্লুইভার্টকে।

১৯ বছরের এমবাপে এই ডিসেম্বরেই ২০ বছরে পা দিতে যাচ্ছেন। চলতি বছরটা দেশ ও ক্লাবের হয়ে দুর্দান্ত কাটিয়েছেন তিনি।

মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেয়ার পর ফরাসি লিগে ২৭ ম্যাচে ১৩ গোল করেন এমবাপে। সঙ্গে আটটি অ্যাসিস্ট। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগেও তিনটি অ্যাসিস্টের পাশাপাশি চারটি গোল করেন তিনি।

এমবাপের পারফরম্যান্সে ঘরোয়া ট্রেবল জেতে পিএসজি। প্যারিসে আসার আগের বছর মোনাকোকেও লিগ শিরোপা জিতিয়েছিলেন তিনি। তবে ২০১৮ বিশ্বকাপে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলারের তালিকায় নিজেকে তুলে আনেন ফরাসি তারকা।

রাশিয়া বিশ্বকাপে চারটি গোল করেন এমবাপে। যার মধ্যে শেষ ষোলোতে আর্জেন্টিনার বিপক্ষে গোলটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের মতো। এছাড়া ক্রোয়েশিয়ার বিপক্ষে ফাইনালেও গোল করেন তিনি।

সেরা তরুণ খেলোয়াড়ের ট্রফি জিতলেও ব্যালন ডি’অরের মূল লড়াইতে চতুর্থ হন এমবাপে।

মহিলা ফুটবলারদের প্রথম প্রতিনিধি হিসেবে ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে হেগেরবার্গ পেছনে ফেলেছেন লিঁওতে তারই সতীর্থ ডেনমার্কের পারনাইলি হার্দার, জার্মানির জেনিফার মারজসান, ব্রাজিলের ফরোয়ার্ড মার্তা ও অস্ট্রেলিয়ার স্যাম কের’কে।

ফরাসি লিগে টপ স্কোরার হেগেরবার্গ। লিগে ৩১ গোল করার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও ১৫ গোল করেন তিনি। লিগের সঙ্গে জিতেছেন মহিলারদের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিও। চলতি মৌসুমেও লিগে এ পর্যন্ত ১২ এবং চ্যাম্পিয়ন্স লিগে চার গোল করেছেন।

প্রথম ব্যালন ডি’অর জেতার আগে ২০১৬তে উয়েফার সেরা নারী ফুটবলারের পুরস্কার জেতেন হেগেরবার্গ।

Tags: কাইলিয়ান এমবাপেব্যালন ডি”অরলিড স্পোর্টস
Previous Post

ভূমিদস্যুদের কবলে বগুড়ার নাগর নদী

Next Post

‘এসো রোবট বানাই’র দ্বিতীয় রোড শো

Next Post

‘এসো রোবট বানাই’র দ্বিতীয় রোড শো

নয়’শ বছরের পুরনো স্বর্ণমুদ্রার সন্ধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT