চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যারিস্টার মইনুলের সংবাদ ৭ দিন বর্জনের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 20, অক্টোবর 2018
in নারী
A A
মইনুল হোসেন

নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলায় ব্যারিস্টার মইনুল হোসেনের সব ধরনের সংবাদ ৭ দিন বর্জনের আহ্বান জানিয়েছেন নারী সাংবাদিকরা।

গণমাধ্যমগুলোতে পাঠানো এক লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান তারা।

বিবৃতিতে ঘটনার উল্লেখ করে বলা হয়, গত ১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন একাত্তর জার্নালে রাজনৈতিক সংবাদের বিশ্লেষণ চলছিল। এসময় ব্যারিস্টার মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আলোচনা চলছে যে, সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের প্রতিনিধিত্ব আপনি করছেন কিনা?’ এর জবাবে ব্যারিস্টার মইনুল বলেন, ‘আপনার দুঃসাহসের জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আপনি চরিত্রহীন বলে আমি মনে করতে চাই।’

নারী সাংবাদিক মাসুদা ভাট্টির নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ব্যারিস্টার মইনুল হোসেনের এই বক্তব্য শুধু নারীর জন্য নয় সকল নাগরিকের জন্য অবমাননাকর, আপত্তিকর ও চরম অসহনশীলতার পরিচায়ক। তার মতো যারা রাজনৈতিক সহনশীলতার কথা বলেন, তাদের কাছ থেকে এ ধরনের শব্দচয়ন উদ্বেগজনক এবং ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের জন্য বিপজ্জনকও বটে। সুতরাং, এই বক্তব্য প্রত্যাহারপূর্বক তার কাছ থেকে একটি প্রকাশ্য মার্জনা প্রার্থনা দাবি করা হচ্ছে দেশের সকল সচেতন নাগরিকের পক্ষ থেকে।

‘‘কিন্তু এখনও ব্যারিস্টার মইনুলের কাছ থেকে সেরকম কোনো পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। উপরন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী সাংবাদিকদের প্রতি চরম অবমাননাকর প্রচারণা শুরু হয়েছে। বিশেষ করে মাসুদা ভাট্টিকে লক্ষ্য করে চালানো অপপ্রচার সকল সীমা অতিক্রম করছে। এমতাবস্থায়, তার নিরাপত্তা সংকটও তৈরি হয়েছে।’’

সবশেষে ব্যারিস্টার মইনুল হোসেন এই আপত্তিকর বক্তব্য দেওয়ায় এবং এখনও জনসমক্ষে ক্ষমা না চাওয়ায় তাকে সব ধরনের সংবাদ, অনুষ্ঠান এবং টক শো থেকে বয়কট করার আহ্বান জানানো হয়।

সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও সম্মান রক্ষার্থেই এই দাবি সঙ্গত বলেও মন্তব্য সিনিয়র নারী সাংবাদিকদের।

Tags: নারী সাংবাদিকব্যারিস্টার মইনুলমাসুদা ভাট্টিসেমি লিড
Previous Post

আমরা গণতান্ত্রিক বলেই যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছি: ফখরুল

Next Post

সাভারে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সন্ত্রাসী হামলা

Next Post

সাভারে সনাতন ধর্মাবলম্বীদের ওপর সন্ত্রাসী হামলা

প্রথম ওয়ানডেতে খেলছেন না রুবেল?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT