চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাপক পতনে ৫ বছর আগের সূচকে ফিরল পুঁজিবাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 13, জানুয়ারি 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
পুঁজিবাজারের সূচক পতনের গ্রাফ, ৫ বছর আগের স্তরে ফিরে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। এদিন ডিএসইর মূল্য সূচক ৮৮ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে ২৪৫ পয়েন্ট।

তবে এদিন ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। আগের দিন রোববার সূচক সামান্য বেড়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ১২৩ পয়েন্টে; যা গত ৪ বছর ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫ সালের ৭ জুন এই সূচকের অবস্থান ছিল ৪ হাজার ১২২ পয়েন্ট।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ৯২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে।

ডিএসইতে আজ ২৮৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৫ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ২৬০ কোটি ৮২ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জহোলসিম, এডিএন টেলিকম, রিংশাইন, খুলনা পাওয়ার, বিকন ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, নর্দার্ণ জুট, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন এবং এসএস স্টিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৫৬৩ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৫২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৮টির, কমেছে ২০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

সিএসইতে ১৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ২ কোটি টাকা কম। আগেরদিন সিএসইতে লেনদেন হয়েছিল ১৫ কোটি টাকার।

Tags: পুঁজিবাজারসূচক
Previous Post

আবুধাবির ‘জায়েদ সাসটেইনেবিলিটি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Next Post

অস্কারের চূড়ান্ত মনোনয়ন নিয়ে জল্পনা কল্পনা

Next Post
অস্কার মনোনয়ন নিয়ে জল্পনা কল্পনা বিষয়ক ছবি, বিভিন্ন অভিনেতা ও অভিনেত্রীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারের চূড়ান্ত মনোনয়ন নিয়ে জল্পনা কল্পনা

Map of Comilla district in Bangladesh with Channel i Online logo. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকানে রক্তের দাগ, মহাসড়ক জুড়ে ছিন্নভিন্ন দেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT