চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যান্ড দল গড়লেন ইমরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 21, জানুয়ারি 2019
in বিনোদন
A A

চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুলের প্রথম একক অ্যালবাম বেরিয়েছিল ২০১১ সালে, নাম ছিল ‘স্বপ্নলোকে’। তারপর একে একে বের হয় ‘তুমি’ (২০১৩), ‘বলতে বলতে চলতে চলতে’ (২০১৫)। এরপর অনেকগুলো মিক্সড অ্যালবামে গান করেছেন জনপ্রিয় এই শিল্পী। মিউজিক ভিডিও, প্লেব্যাক দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন।

এবার অ্যালবাম নয়, ব্যান্ডদল নিয়ে হাজির হলেন ইমরান। তার গড়া এই ব্যান্ডটির নাম আই কিংস (ইমরান কিংস)। ইমরান জানান, তিনি সহ আরো চারজনকে নিয়ে গড়া হয়েছে ‘আই কিংস’। দলনেতা ও ভোকাল ইমরান, লিড গিটার জিতু, বেজ গিটার জনি, কি-বোর্ড কাইয়ূম ও ড্রাম মিঠু। ২০০৮ সালে সেরা কণ্ঠের মঞ্চে প্রথম রানার্স আপ হয়েছিলেন ইমরান। তারপর কোনো ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। যাদের নিয়ে ব্যান্ড তৈরি করেছেন তারা প্রত্যেকেই ইমরানের সঙ্গে প্রায় চার বছর দেশ বিদেশে গান করছেন।

ইমরানের ভাষায়, আমরা একসঙ্গে যতগুলো শো করেছি প্রতিটি সফল হয়েছে। তিনি বলেন, এতদিন একসঙ্গে কাজ করার পর মনে হয়েছে গান নিয়ে আরও সংগঠিতভাবে আমাদের কাজ করা উচিত। ব্যান্ড দল গড়ার মধ্য দিয়ে কাজ করা গেলে আরও পরিকল্পনা করে গানকে এগিয়ে নেওয়া যাবে। নিজেদের একটা বড় পরিচয়ও হবে। এখন আমরা ‘আই-কিংস’ নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। ব্যান্ড দলের পরিচয়ে দেশ-বিদেশে আরও শো করতে চাই। ব্যান্ড দল নিয়ে অ্যালবামসহ আরো অনেক পরিকল্পনা রয়েছে।

শিশুদের মনন বিকাশের জন্য গান নিয়ে রিয়্যালিটি শো ‘চ্যানেল আই গানের রাজা’র বিচারকের দায়িত্ব পালন করছেন ইমরান। তার সঙ্গে রয়েছেন কোনাল। সেখানেও ইমরানের ব্যান্ডের সদস্যরা শিশুদের গান প্রতিযোগিতায় বাজাচ্ছেন।

Tags: আই কিংসইমরান মাহমুদুলচ্যানেল আই গানের রাজালিড বিনোদন
Previous Post

‘ফাগুন হাওয়ায়’ নিয়ে দু-এক কথা

Next Post

ইভান্সের সেঞ্চুরির ম্যাচে হাসল রাজশাহীও

Next Post

ইভান্সের সেঞ্চুরির ম্যাচে হাসল রাজশাহীও

ইয়াবা পাচারে রোহিঙ্গা যুবকের ১০ বছর কারাদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT