চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাথানাশক ওষুধে আফিম, জনসন অ্যান্ড জনসনকে জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:06 অপরাহ্ন 27, আগস্ট 2019
in আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
আফিম-জনসন অ্যান্ড জনসন-জরিমানা

ব্যাথানাশক ওষুধের মাধ্যমে আফিমের নেশা বিস্তারের দায়ে ওষুধ প্রস্তুতকারী মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনকে ৫৭ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার আদালত।

বিবিসি জানায়, গত ১৯ বছরে ওকলাহোমা রাজ্যে ৬ হাজারেরও বেশি মানুষ আফিমের মাত্রাতিরিক্ত সেবনের কারণে মারা গেছে। মামলায় অভিযোগ, অঙ্গরাজ্যটিতে আফিমের নেশার বিস্তারে অন্য ফার্মাসিউটিক্যালসের পাশাপাশি জনসন অ্যান্ড জনসনের দু’টি আফিমযুক্ত ব্যথানাশক ওষুধও দায়ী।

তবে জনসন অ্যান্ড জনসনের দাবি, তাদের ওষুধ খুব কমই ব্যবহার হয়েছে। রায় ঘোষণার পরপরই এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আফিম সমৃদ্ধ ওষুধ প্রস্তুত ও বাজারজাতকারী বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অপেক্ষমান হাজারো মামলার মধ্যে এই মামলাটিরই প্রথম বিচারকাজ শুরু হয়।

চলতি বছরের শুরুর দিকে ওকলাহোমা আদালত ‘অক্সিকনটিন’ জাতীয় ওষুধ প্রস্তুতকারী পারডিউ ফার্মাকে ২৭ কোটি এবং টেবা ফার্মাসিউটিক্যালসকে সাড়ে ৮ কোটি মার্কিন ডলার জরিমানা আদায়ের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দেন।

মঙ্গলবার ক্লিভল্যান্ড কাউন্টি ডিসট্রিক্ট কোর্টের বিচারক থাড বল্কম্যান রায়ে বলেন, জনসন অ্যান্ড জনসন থেকে আদায় করা জরিমানার অর্থ আফিমে আসক্ত রোগীদের চিকিৎসা ও সেবাযত্নে ব্যবহার করা হবে।

Tags: আফিমজনসন অ্যান্ড জনসন
Previous Post

খেলাপি ঋণের প্রভাবে ব্যাংকে প্রভিশন ঘাটতি ৬ বছরে সর্বোচ্চ

Next Post

নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ৭ জেলে অপহরণ

Next Post

নোয়াখালীর হাতিয়ায় ট্রলারসহ ৭ জেলে অপহরণ

চোটে কাবু রিয়াল-পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT