চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটের কমতি বলে পুষিয়ে উড়ছে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 অপরাহ্ন 27, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুতে কেমার রোচ ও জেসন হোল্ডারের আগুনে বোলিংয়ে ভালোই ভুগেছে ভারত। কোনরকমে তা হজম করে নিজেদের বেলায় দ্বিগুণ বেগে ফিরিয়ে দিলেন মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরাহরা। ভারতীয় বোলারদের ঝাঁজে ১৪৩ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। তাতে বিশ্বকাপ থেকেই বিদায়ঘণ্টা বেজেছে গেইল-হোপদের।

ওল্ড ট্রাফোর্ডে প্রথমে ব্যাট করে ২৬৮ রানের চ্যালেঞ্জ দাঁড় করায় ভারত। তাদের ব্যাটিং শক্তির তুলনায় কমই সংগ্রহটা! বিস্ফোরক লাইনআপ থাকায় শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং ঘটিয়ে ফেলতে পারে যেকোনো কিছুই। কিন্তু তাদের সব বারুদ যেন জলে ভিজে গেল ভারতের বোলিংয়ের কাছে। ৯৪ বল বাকি থাকতেই ১২৫ রানের বিশাল ব্যবধানে হারল দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বড় ব্যবধানে হেরে দুই ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হল উইন্ডিজদের। ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট তাদের। অন্যদিকে এখন পর্যন্ত অপরাজিত থাকা ভারত ৬ ম্যাচে ১১ পয়েন্টে দাঁড়িয়ে সেমিফাইনাল থেকে এক কদম দূরে।

ব্যাটিংয়ে নেমে ভারতের সামনে এদিন দাঁড়াতেই পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। দলীয় ১০ রানের মাথায় সামির বলে কেদার যাদবকে ক্যাচ দিয়ে বিপদের শুরুটা করে যান ক্রিস গেইল (৬)। তার পিছু পিছু সামির বলে বোল্ড হয়ে কিছুক্ষণ বাদে সাজঘরে ফেরেন শাই হোপ (৫)।

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নামা ওপেনার সুনিল আমব্রিস ও নিকোলাস পুরান কিছুক্ষণ আটকে রেখেছিলেন উইকেটের পতন। সেটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। হার্দিক পান্ডিয়ার বলে আমব্রিস ৩১ রানে এলবিডব্লিউয়ে কাঁটা পড়লে মিডল আর টেলের রাস্তা খোলে উইন্ডিজের। পরে যুজবেন্দ্র চাহাল, বুমরাহদের সামনে কেউই আর দাঁড়াতে পারেননি।

আগের ম্যাচেই দ্বিতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক পাওয়া সামি এদিনও ভারতের সেরা বোলার, মাত্র ১৬ রানে নিয়েছেন ৪ উইকেট। বুমরাহ ও চাহাল নিয়েছেন ২টি করে উইকেট। পান্ডিয়া ও কুলদীপ যাদবের পকেটে গেছে একটি করে উইকেট।

শুরুতে রোদেলা সকালে টস জিতে ব্যাটিং করতে নেমে ক্যারিবীয় পেস তোপে ভালোই বিপদে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত ম্যাচসেরা বিরাট কোহলির ৭২ ও মহেন্দ্র সিং ধোনির লড়াকু অপরাজিত ৫৬ রানের ইনিংসে ২৬৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দলটি।

ক্যারিবীয়দের হয়ে ৩৬ রানে ৩ উইকেট নেন কেমার রোচ। ২টি করে উইকেট তুলে নেন অধিনায়ক জেসন হোল্ডার ও শেলডন কটরেল। তাদের বোলারদের গড়ে দেয়া মঞ্চে ব্যর্থ হলেন গেইল-হেটমায়াররা। উল্টোটা ভারতের, ব্যাটের কমতি বলে পুষিয়ে উড়তে থাকল কোহলির দল।

Tags: বিশ্বকাপ-২০১৯
Previous Post

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় মেডিকেল ছাত্রীসহ নিহত ৩

Next Post

কোহলিদের কড়া সমালোচনায় শেবাগ

Next Post

কোহলিদের কড়া সমালোচনায় শেবাগ

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ডুমিনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT