চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
2:16 অপরাহ্ন 06, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: মেঘের চাদরে ঢাকা থাকল দিন। বাংলাদেশের ব্যাটসম্যানরা খুঁজে পেলেন না আলোর পথ। দ্বিতীয় ইনিংসেও উইকেট বিলিয়ে মাহমুদউল্লাহ-মুমিনুলরা অন্ধকার আরও ঘোর করে তুললেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ভেন্যুটির টেস্ট অভিষেকের সব আয়োজন ভাঙল আগাগোড়া ব্যাটিং ব্যর্থতার এক হারে।

বাংলাদেশকে ১৫১ রানে হারিয়ে দুই ম্যাচ সিরিজে লিড (১-০) নিল জিম্বাবুয়ে। ৩২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় চতুর্থ দিনের চা-বিরতির আগেই, ১৬৯-এ। ১১ নভেম্বর মিরপুর সিরিজ বাঁচানোর টেস্টে নামতে হবে বাংলাদেশকে।

সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে-২৮১ ও ১৮১, বাংলাদেশ-১৪৩ ও ১৬৯

বাংলাদেশের যেখানে বিষাদ, জিম্বাবুয়ের সেখানেই উচ্ছ্বাস। ৫ বছর পর টেস্ট জিতল জিম্বাবুইয়ানরা। বিদেশ সফরে তাদের টেস্ট জিততে ফুরাল ১৭ বছরের অপেক্ষা। সবশেষ ২০০১ সালের নভেম্বরে চট্টগ্রামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছিল অতিথি দলটি। আর দেশের মাটিতে তাদের সবশেষ জয় ২০১৩ সালে সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে।

দেশের আটটি টেস্ট ভেন্যুর সাতটিতেই অভিষেক ম্যাচ খেলেছে বাংলাদেশ। অথচ জয়ের মুখ দেখেনি একবারও। সিলেট স্টেডিয়ামের অভিষেকে প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ায় আশাটা বেড়েছিল। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় টানা চার টেস্ট জয়ের পর জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল ব্যবধানে হার দেখল বাংলাদেশ।

জিততে হলে গড়তে হতো রেকর্ড। ইমরুল কায়েস ও লিটন দাস তৃতীয় দিন শেষ করেন ২৬ রানে অপরাজিত জুটি রেখে। হাতে ১০ উইকেট, পুরো দুই দিন। লক্ষ্যটা নেমে আসে ২৯৫-এ। প্রথম দিনের মতো দর্শকে ভরে গেল স্টেডিয়াম। আশা নিয়েই এসেছিলেন তারা।

কিন্তু দেখলেন ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ, আসা-যাওয়ার প্রথম ইনিংসের মতো একাই কিছুটা লড়াই করলেন আরিফুল হক। প্রথম ইনিংসে ৪১ রানে অপরাজিত থাকা এ ডানহাতি ৩৮ করে শেষ ব্যাটসম্যান হিসেবে ক্যাচ তুলে দেয়ার পরই স্টাম্প তুলে উদযাপনে মাতে জিম্বাবুয়ের ফিল্ডাররা।

মেঘাচ্ছন্ন সকালে বাংলাদেশের শুরুটা ছিল দেখেশুনেই। ইমরুলের চেয়ে সাবলীল ছিলেন লিটন। কিন্তু বল নির্বাচনে ভুল করে ফেলেন হঠাৎ করেই। অফস্পিনার সিকান্দার রাজার গুডলেংথ ডেলিভারি স্কয়ার লেগের দিকে ঘোরাতে চেয়েছিলেন। বল ঘোরেনি মোটেও, তবে শরীরটা ঠিকই ঘুরল লিটনের। বল গিয়ে সোজা আঘাত হানল থাইপ্যাডে। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে প্রথম উইকেটের উদযাপনে মাতে জিম্বাবুয়ে।

লিটনের ৭৩ বলে ২৩ রানের ইনিংসে ছিল ৩টি চারের মার। ডানহাতি এ ওপেনার ফেরার পর ফিরে যান মুমিনুল হক (৯)। জার্ভিসের বলে বোল্ড হন এ বাঁহাতি। পরে আর কোনো জুটিই গড়ে ওঠেনি। ওপেনিং জুটির ৫৬ রানই ইনিংসের সেরা।

ইমরুল ৪৩, মাহমুদউল্লাহ ১৬, শান্ত ও মুশফিক করেন ১৩ রান করে। আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

এ ম্যাচেই অভিষিক্ত লেগস্পিনার ব্রেন্ডন মাভুতা ২১ রানে নেন চার উইকেট। অফস্পিনার সিকান্দার রাজা তিনটি, ওয়েলিংটন মাসাকাদজা দুটি, পেসারদের মধ্যে কাইল জার্ভিস নেন একটি উইকেট।

আর দুই ইনিংস মিলিয়ে ১১টি উইকেট নেয়া তাইজুল ইসলাম চেয়ে চেয়ে দেখলেন তাদের উল্লাস! দেখলেন কি অসহায় আত্মসমর্পণে করে সতীর্থরা উইকেট বিলিয়ে এলেন তার প্রথম দশ উইকেট পাওয়া টেস্টের মঞ্চে।

Tags: লিড স্পোর্টস
Previous Post

মাহির জন্য হোটেল ব্যবসায়ী সাইমন!

Next Post

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ

Next Post
মন্ত্রী

টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ

চীনের

বিশ্বজুড়ে কমছে স্মার্টফোন বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT