চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর’দের ভাইরাল ছবিটি নিয়ে যা জানা গেলো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 19, এপ্রিল 2022
in বিনোদন
A A
মুসল্লিরা নামাজের জন্য প্রস্তুত, প্রার্থনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রতিক আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকের প্রতিটি চরিত্রই এখন দর্শকের কাছে তুমুল জনপ্রিয়! আর সেটা যেন আরও একবার প্রমাণিত হলো!

সোমবার রাত থেকে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের পরিচিত চরিত্র পাশা, কাবিলা, হাবু, শুভ ও শিমুলের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে!

স্থিরচিত্রে একসঙ্গে এই চরিত্রগুলোকে নামাজরত অবস্থায় দেখা গেছে! ইমামের দায়িত্ব পালন করছেন শুভ। যে চরিত্রটি রূপদান করেছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।

ছবিটি একযোগে সামাজিক মাধ্যমে শেয়ার করেন নির্মাতা কাজল আরেফিন অমি, মারজুক রাসেল ও পলাশ সহ প্রত্যেকেই। কিন্তু হঠাৎ এমন ছবি কেন? এটা কি চলমান ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন ফোর এর কোনো বিশেষ পর্বের স্থিরচিত্র?

মোটেও না। এটি মূলত ঈদে আসন্ন কাজল আরেফিন অমির বিশেষ নাটক ‘ব্যাচেলর রমজান’ এর একটি দৃশ্য। যার শুটিং শুরু হয়েছে সোমবার (১৮ এপ্রিল) থেকে।

প্রথমদিনের শুটিংয়ে পরিচালক অমি তার ফেসবুক ও ফ্যান পেজে শিল্পীদের নামাজরত একটি ছবি পোস্ট করেন। যেটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ফেসবুকে ভাইরাল হয়ে যায়! শুধু পরিচালক অমির পেজ থেকে দেড় লক্ষাধিক লাইক এবং সাত হাজারের মতো কমেন্ট দেখা যায়। অনেকে শেয়ারও করেন।

ক’দিন আগেই চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে বিশেষ এই নাটকটি নিয়ে বিস্তারিত জানিয়েছিলেন ছোট পর্দার তারকা নির্মাতা কাজল আরেফিন অমি।

নাটকটি প্রসঙ্গে অমি জানিয়েছিলেন, ‘আমরা দেখাবো কাবিলা,পাশা,শুভ, হাবু এরা রমজানে কী করে? কে রোজা রেখে গোপনে কিছু খেয়ে ফেলে, কে নামাজ পড়ে, কে ঠিক মতো নামাজ পড়ে না, রমজানে কে একেবারে হাজী হয়ে যায়, কে ঈদকে সামনে রেখে কীভাবে শপিং করে, ডেটিং করে- এসব কিছুই উঠে আসবে এই নাটকে।’

ব্যাচেলরদের রমজান মাস ও এই ঈদের অভিজ্ঞতা এবং এই সমস্ত ইস্যু নিয়ে কখনোই কিছু দেখানো হয়নি বলে এসময় জানান কাজল আরেফিন অমি। তিনি বলেন, ধ্রুব মিউজিকের ব্যানারে নির্মিতব্য ‘ব্যাচেলর রমজান’ ঈদুল ফিতরের দিন প্রচার হবে।

এর আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর অভিনেতাদের নিয়ে ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর ঈদ ও ব্যাচেলর কোয়ারেন্টাইন নির্মাণ করেন অমি। নাটকগুলোতে মজার ছলে ব্যাচেলরদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার গল্প দেখিয়েছেন সময়ের জনপ্রিয় এই নির্মাতা। অমি বলেন,  আসছে ঈদ উপলক্ষ্যে রমজানে ব্যাচেলরদের মিশ্র ও বাস্তব অভিজ্ঞতার গল্পগুলো দেখানোর চেষ্টা করছি।

Tags: অমিকাজল আরেফিনকাবিলানাটকনামাজপলাশপাংশাব্যাচেলর রমজানমারজুক রাসেলশুভসিনেমাহাবু
Previous Post

‘বিশ্বরঙ’-এর ঈদ ফ্যাশনে থাকছে শাকিবের ‘গলুই’

Next Post

অ্যাটলির সঙ্গে শাহরুখের ছবির বাজেট ২০০ কোটি রুপি

Next Post
শাহরুখ খান ও অ্যাটলি একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাটলির সঙ্গে শাহরুখের ছবির বাজেট ২০০ কোটি রুপি

বাংলাদেশে কোভিড-১৯ টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যকর্মীর পরীক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৫০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT