চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
8:49 পূর্বাহ্ন 23, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

সাভারের আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সঙ্গে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম অথবা জেএমবি জড়িত বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া দুই ডাকাতের মধ্যে বোরহান শিবিরের সঙ্গে জড়িত। পুলিশ কর্মকর্তারা বলছেন, বড় ধরনের ফান্ড তৈরি এবং নিজেদের অবস্থান জানান দিতে ব্যাংক ডাকাতির পাশাপাশি হত্যাকাণ্ড চালায় তারা।

গত মঙ্গলবার সাভারের কাছে আশুলিয়ার কাঠগড়া বাজারে বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় ১০/১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতদের গুলিতে ব্যাংকের ভেতরেই ম্যানেজার ওয়ালিউল্লাহ, নিরাপত্তাকর্মী ইব্রাহিম এবং গ্রাহক শাহাবুদ্দিন পলাশ নিহত হন।

পরে ডাকাতদের ধাওয়া করতে গিয়ে গুলিতে নিহত হন মনির, নুরুজ্জামান এবং আরেকজন এলাকাবাসী।  গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়।

ওই ঘটনায় জনতার হতে ধরা পড়া ডাকাত বোরহান এবং সাইফুলকে আটক করে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ডাকাতরা জানিয়েছে, তারা দু’জনই মাদ্রাসায় লেখাপড়া করেছে।

এমনকি তাদের একজন হেফাজতের আন্দোলনের দিন গ্রেফতারের রেকর্ডও পুলিশের হাতে রয়েছে। তাদের স্বীকার উক্তি অনুযায়ী উদ্ধার হওয়া বইগুলো জেএমবি ও আনসারুল্লাহ সংগঠনের আদর্শিক বই গুলোর সাথে মিল রযেছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ২টি গ্রেনেড, ২টি তাজা বোমা এবং চাপাতি ও ছোরা উদ্ধার করে পুলিশ। গোয়েন্দারা বোমা, গ্রেনেড ও ডাকাতির ধরন দেখে নিশ্চিত হয়েছে পুরো ঘটনার সঙ্গে প্রশিক্ষিত জঙ্গি গোষ্ঠি জড়িত।

ঢাকা জোনের এসপি হাবিবুর রহমান বলেন, ডাকাতির যে ধরন তাতে করে পুলিশ এক প্রকার নিশ্চিত এর সাথে জঙ্গি গোষ্ঠি জড়িত। এমনকি আটক হওয়া ডাকাতরা জিজ্ঞাসাবাদে যে ধরনের উত্তর দিচ্ছে তাও জঙ্গিদের মনোভাবের সাথে সদৃশ।

গণপিটুনিতে নিহত ডাকাতের পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ কর্মকর্তারা বলছেন, গ্রেফতার দুই ডাকাত সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করে সব রহস্য উন্মোচন করা যাবে।

Tags: কমার্স ব্যাংকব্যাংক ডাকাতি
Previous Post

নীলগিরি সেলে সোহেল রানা

Next Post

হোয়াইটওয়াশের পর র‌্যাংকিংয়ে উন্নতির জোয়ার

Next Post

হোয়াইটওয়াশের পর র‌্যাংকিংয়ে উন্নতির জোয়ার

ঢা.বি প্রক্ট‌রের পদত্যাগ দা‌বি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT