চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংক ও শেয়ারবাজার ১১ আগস্ট থে‌কে স্বাভাবিক লেনদেনে ফিরছে

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
5:33 অপরাহ্ন 09, আগস্ট 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
ঢাকার ব্যাংক ও শেয়ারবাজারের আধুনিক ভবনসমূহের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ মঙ্গলবার তুলে দেয়ার পর বুধবার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম চলবে। এ সময় লেনদেন চলবে সকাল ১০টা থে‌কে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংক পরবর্তী আনুষঙ্গিক কাজ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, ১১ আগস্ট থে‌কে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে অফিসের কর্ম পরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সব ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

ব্যাংকের সাথে শেয়ারবাজারের লেনদেন সম্পৃক্ত। তাই বুধবার থেকে শেয়ারবাজারও স্বাভাবিক লেনদেনে ফিরবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।

করোনার কারণে এত দিন ব্যাংক সেবা সীমিত করে রেখেছিল বাংলাদেশ ব্যাংক। ৫ এপ্রিল থেকে চলাচলে বিধিনিষেধ আরোপ করলে সীমিত পরিসরে চলে ব্যাংকিং কাজ।

সর্বশেষ করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৮ জুন সীমিত ও পরে ১ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়।

তারপর ৪ জুলাই রোববার ব্যাংকের লেনদেন বন্ধ ছিল। পরের রোববার অর্থাৎ ১১ জুলাইও ব্যাংকের শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

পরে আবার করোনা সংক্রমণ প্রতিরোধে গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। এরপর তা বাড়িয়ে ১০ আগস্ট করা হয়। এ সময় সীমিত পরিসরের পাশাপাশি সপ্তাহে দুইদিন ব্যাংকে লেনদেন বন্ধ রাখা হয়।

Tags: কঠোর বিধিনিষেধকরোনাব্যাংকলেনদেনশেয়ারবাজার
Previous Post

পরিস্থিতি বিবেচনায় আবারও কঠোর লকডাউন: ওবায়দুল কাদের

Next Post

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ

Next Post
ভ্যাকসিনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন, অনেকে মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ

কুয়াকাটা সৈকতে মৃত ডলফিনের দেহ পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে আবারও দুটি মৃত ডলফিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT