চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে শ্রমজীবী পথশিশুদের জমার পরিমাণ কমেছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:56 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

ব্যাংকে অর্থ জমাতে কিছুটা বিমুখ হচ্ছে অসহায় কর্মজীবী পথশিশুরা। চলতি বছরের জুন শেষে বিভিন্ন ব্যাংকে তারা জমা করেছেন মোট ৩৭ লাখ ৯৩ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ লাখ টাকা কম। তবে এই সময় বিভিন্ন ব্যাংকে তাদের হিসাব সংখ্যা কিছুটা বেড়ে হয়েছে ৫ হাজার ১৪৭টি।

বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কর্মজীবী পথশিশু-কিশোরদের ব্যাংক হিসাবে জমা ছিল ৪৬ লাখ ৮৯ হাজার টাকা। কিন্তু এখন (২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত) তাদের ব্যাংক হিসাবে মোট স্থিতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৯৩ হাজার টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮ লাখ ৯৬ হাজার টাকা কম।

তবে জমার পরিমাণ কমলেও বেড়েছে হিসাব খোলার সংখ্যা। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এ বছরের ৩০ জুন পর্যন্ত দেশের ১৯টি ব্যাংকে ১৫টি এনজিওর সহায়তায় কর্মজীবী পথশিশু-কিশোররা ৫ হাজার ১৪৭টি হিসাব খুলেছে। ৩ মাস আগে অর্থাৎ এ বছরের মার্চ শেষে হিসাবের সংখ্যা ছিল ৪ হাজার ৭৯৪টি। সেই হিসাবে ৩৫৩ জন পথশিশু নতুন করে ব্যাংকে তাদের হিসাব খুলেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩০ জুন পর্যন্ত সোশ্যাল ইসলামী ব্যাংক ১ হাজার ৪৮৮টি হিসাবের বিপরীতে ১১ লাখ ৭৮ হাজার টাকা জমা নিয়ে মোট হিসাব ও স্থিতির ভিত্তিতে শীর্ষ অবস্থানে রয়েছে।

সবাইকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে ২০১৪ সালের ৯ মার্চ ১০ টাকার বিনিময়ে পথশিশুদের ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেন বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. আতিউর রহমান। এসব ব্যাংক হিসাব থেকে কোন সার্ভিস চার্জ গ্রহণ করা হয় না।

এসব পথশিশুদের ব্যাংক হিসাব দেখভাল করছে দেশের ১৫টি এনজিও। অধিকাংশ পথশিশুর কোনও অভিভাবক না থাকায় এনজিও প্রতিনিধিরা তাদের অভিভাবক হয়ে ব্যাংক হিসাব পরিচালনা করছেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে যে ১৫টি এনজিও পথশিশুদের ব্যাংক হিসাব দেখভাল করছে সেগুলো হলো– মাসাস, সাফ, উদ্দীপন, অপরাজেয় বাংলাদেশ, ব্র্যাক, নারী মৈত্রী, সিপিডি, প্রদীপন, সাজিদা ফাউন্ডেশন, এএসডি, বাংলার পাঠশালা, ইবিসিআর প্রকল্প, ঘাসফুল, এডুকেশন অ্যান্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন ও পরিবর্তন।

Tags: এনজিওকর্মজীবী পথশিশুসোশ্যাল ইসলামী ব্যাংক
Previous Post

বই পড়ার পাঁচটি অ্যাপ

Next Post

শোভন-রাব্বানীর সঙ্গে টাকার বিষয়ে কথা হয়নি: জাবি ভিসি

Next Post

শোভন-রাব্বানীর সঙ্গে টাকার বিষয়ে কথা হয়নি: জাবি ভিসি

বিজয়ের পর এবার আমিরের ছবিতে যোগী বাবু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT