চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকে ভর করে বেড়েছে শেয়ারবাজারের সূচক ও লেনদেন

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
9:05 অপরাহ্ন 19, অক্টোবর 2017
in অর্থনীতি
A A
শেয়ারবাজারের সূচক ও লেনদেনের বৃদ্ধির চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকদিন ধরে দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে মূল্য সূচক ও লেনদেন। মূলত ব্যাংকখাতের কোম্পানিগুলোর শেয়ার দাম বাড়ায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক ও লেনদেনে এই ঊর্ধ্বমুখি প্রবণতা দেখা যায়।

প্রধান পুঁজিবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। অপর পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স বেড়েছে ২১ পয়েন্ট। আর ডিএসইতে লেনদেন বেড়েছে ৭২ কোটি টাকার এবং সিএসইতে বেড়েছে ৩৭ কোটি টাকার বেশি।

তবে মূল্য সূচক ও লেনদেন বাড়লেও ডিএসইতে যে পরিমাণ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, তার থেকে বেশিসংখ্যক কোম্পানির শেয়ার দাম কমেছে। সিএসইর অবস্থাও প্রায় একই।

ডিএসইতে লেনদেন হওয়া ৫২ শতাংশ এবং সিএসইতে ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের দাম আগের দিনের তুলনায় কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ২১টি ব্যাংকের শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে মাত্র তিনটির দাম। আর সিএসইতে ১৭টি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে। কমেছে পাঁচটির দাম।

ডিএসইতে মূল্য সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়ে তা শেষ পর্যন্ত অব্যহত থাকে। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে অবস্থা করছে। আর ডিএসই শরিআহ্‌ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ১২৫টি প্রতিষ্ঠানের শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম। লেনদেন হয়েছে মোট ৬০০ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫২৮ কোটি ৫৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭২ কোটি ১৮ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩২৯ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৫৩ লাখ টাকা। লেনদেন হওয়া ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৮৯টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। দাম কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের দাম।

Tags: ডিএসইপুঁজিবাজারশেয়ারবাজারসিএসই
Previous Post

জমে উঠেছে আইসিটি এক্সপো ২০১৭

Next Post

মানুষ ভজলে সোনার মানুষ হবি…

Next Post

মানুষ ভজলে সোনার মানুষ হবি...

বাংলাদেশ হকি দল মাঠে অনুশীলন ও প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেক ‘রোমাঞ্চে’ বাংলাদেশের দুর্দান্ত জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT