চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকক বিস্ফোরণের পেছনে বড় সন্ত্রাসী নেটওয়ার্ক

প্রণয় পলিকার্প রোজারিও by প্রণয় পলিকার্প রোজারিও
10:46 অপরাহ্ন 19, আগস্ট 2015
in আন্তর্জাতিক
A A

ব্যাংককের মন্দিরে বোমা বিস্ফোরণে জড়িত সন্দেহভাজন ব্যক্তি বড় কোনো সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য বলে ধারণা করছে থাই পুলিশ। হামলাকারীর একটি স্কেচও প্রকাশ করেছে পুলিশ।

হামলার পর ব্রহ্মা মন্দির ইরাওয়ান দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলেও স্কুলগুলো এখনও বন্ধ রয়েছে। 

ব্যাংককের ব্যস্ত এলাকার মন্দিরে হামলায় এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহতদের মধ্যে ৬৮ জনের অবস্থা গুরুতর। হামলার পর থেকে বন্ধ রয়েছে ইরাওয়ানের প্রায় ৪শ’ স্কুল।

সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ হলুদ টি শার্ট পরা এক যুবক ছাড়াও আরও দু’জনকে চিহ্নিত করেছে।

মঙ্গলবার ব্যাংককের সাফান তাকসিন স্কাই রেলস্টেশনে যে বিস্ফোরণ ঘটেছে তার সঙ্গে সোমবারের হামলার মিল রয়েছে বলে ধারণা করছেন থাইল্যান্ডের পুলিশ প্রধান।

মন্দিরের কাছে হামলার লক্ষ্য ছিল বিদেশি পর্যটক হত্যা। তবে দ্বিতীয়টির লক্ষ্য ছিলো ভীতি ছড়ানো। মন্দিরে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে ধরিয়ে দিতে ১০ লাখ থাই বাথ পুরস্কার ঘোষণা করেছে পুলিশ।

থাই পুলিশ-প্রধান জেনারেল সোমিয়াত পুমপানমং বলেছেন, ‘আমরা মনে করি, ওই হামলাকারী ব্যক্তিকে কেউ না কেউ সহায়তা করেছে। সহায়তাকারীরা থাইল্যান্ডেরই মানুষ। হামলাকারী ব্যক্তি একটি বিশাল নেটওয়ার্কের সদস্য।’

মন্দির খুলে দেওয়ার পর গতকাল সকালে পুরোহিতরা প্রার্থনা শুরু করেন। কয়েকশ’ দর্শনার্থী প্রার্থনায় যোগ দেন। বিস্ফোরণে ব্রহ্মামূর্তির সামান্য ক্ষতি হয়েছে।

হামলায় নিহতদের অন্তেষ্ট্যিক্রিয়া সম্পন্ন হয়েছে। নিহতদের স্বজনরা ননথাবুড়ি প্রদেশের লাহাম মন্দিরে প্রিয়জনদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

Tags: থাইল্যান্ডে বোমা হামলা
Previous Post

বজ্রপাতে ‘বজ্রাহত’ গুগল

Next Post

স্লোভাকিয়ায় মুসলিম অভিবাসী নিষিদ্ধ

Next Post

স্লোভাকিয়ায় মুসলিম অভিবাসী নিষিদ্ধ

সবার আড়ালে শহিদ-মীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT