চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থ বিএনপি নালিশ আর প্রেসব্রিফিংয়ের রাজনীতি করছে: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 অপরাহ্ন 20, নভেম্বর 2020
in - সেমি লিড, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি নিজেদের নেত্রীর মুক্তির দাবিতে একটা বড় মিছিল পর্যন্ত করতে পারেনি। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা নালিশ এবং প্রেসব্রিফিংয়ের রাজনীতি শুরু করেছে।

শুক্রবার ঢাকা রিপোটার্স ইউনিটি’র (ডিআরইউ) ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিএনপি’র সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন বিরোধীদল শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হয়। কিন্তু ‘আমাদের পারস্পরিক বিরোধী রাজনীতির কারণে বিদ্বেষের দেয়াল উঁচু হয়েছে। বেগম জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মীতা জানাতে খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন। খালেদা জিয়া সেসময় দেখা করা তো দূরের কথা বাসার গেট পর্যন্ত খোলেন নি। তারা সম্প্রীতি গড়ে উঠতে দেননি।’

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ মানুষের মনে কথা পড়তে পারে না, এ দাবি সঠিক নয়। পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে জনপ্রিয় নেতা হলেন শেখ হাসিনা। একজন শিশুও তার কাছে চিঠি লিখতে পারেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে কোনো শিশুর লেখা যে প্রধানমন্ত্রী পড়েন তার উদাহরণ রয়েছে। একটি শিশুর লেখা চিঠির পরিপ্রেক্ষিতে পটুয়াখালিতে ব্রিজ নির্মাণের নির্দেশনা দেয়া হয়েছে। শেখ হাসিনা অসহায়দের বুকে জড়িয়ে ধরে স্বস্তি পান বলেও তিনি উল্লেখ করেন।

ডিআরইউ’র মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সেতু মন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের মনের কথা বুঝতে পারা তো দূরের কথা, নিজের দলের নেতাকর্মীদের মনের কথাই বুঝতে পারে না।

ওবায়দুল কাদের বলেন, ‘রাতের অন্ধকারে এই দলটি তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল করেছে। আসলে তারা কি আত্মস্বীকৃত দুর্নীতিবাজদের প্রতিষ্ঠিত করতে চায় ? তিনি এ প্রশ্নও উত্তাপন করেন।
এ ধারা কেন বাতিল করা হলো তার জবাব মির্জা ফখরুল কখনো দেননি এ কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপোর্টাদের উদ্দেশে বলেন, ‘এ ব্যাপারে আপনারা তাঁকে জিজ্ঞাসা করবেন, কেন এমনটা করা হলো’।

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন নিয়ে সমালোচনা করে। অথচ নির্বাচনের আগে হইচই করলেও ভোটের দিন তাদের মাঠে পাওয়া যায় না।’

তিনি এ সময় মন্তব্য করেন, বিচার বিভাগ স্বাধীন বলেই আওয়ামী লীগের নেতাকর্মীরাও অপরাধ করে ছাড় পাচ্ছে না। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে দুদকের মামলাও চলছে। এ ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করে না।

ওবায়দুর কাদের বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন কি দেশে দুর্নীতি হয় নি ? তাদের ক’জন নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে? একজনও দেখাতে পারবে না !’

ডিআরইউ’র সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চেীধুরী ।

Tags: আওয়ামী লীগ সাধারণ সম্পাদকওবায়দুল কাদেরবিএনপি
Previous Post

হাসপাতালে কণ্ঠশিল্পী বেবী নাজনীন

Next Post

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারে প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সশস্ত্র বাহিনী দিবসের জন্য বাংলাদেশের সামরিক বাহিনী লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনী দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT