চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যতিক্রমধর্মী ঈদ পালন করছেন সৌদি প্রবাসীরা

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
8:18 অপরাহ্ন 24, মে 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য জুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। একমাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ঈদ নিয়ে আসে অনাবিল আনন্দ। প্রতিবছর ঈদ আসলে প্রচুর সংখ্যক প্রবাসী ঈদের আনন্দ পরিবার-পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে ভাগাভাগি করার জন্য দেশে ফিরে যান। আবার যেসব প্রবাসীরা দেশে ফিরে যেতে পারেন না তারাও প্রবাসে কর্মরত আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধবদের সাথে ভাগাভাগি করে পালন করেন ঈদের এ দিনটি।

যে যার মতো করে সামর্থ্য অনুযায়ী নতুন জামা কাপড়, বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া, একে অপরের সাথে কোলাকুলি, ধনী-গরিবের ব্যবধান ভুলে একে অপরের সাথে মেতে উঠেন ঈদ আনন্দে।

কিন্তু মহামারী করোনা ভাইরাস এর কারণে সৌদি আরব জুড়ে লকডাউন কারফিউ অন্যদিকে সৌদি ওলামা কাউন্সিলের প্রধান গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ আলা শেখ এর নেতৃত্বে শীর্ষ ওলামায়ে কেরাম গণের ফতোয়া পূর্ণাঙ্গভাবে অনুসরণ করে বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় সৌদি নাগরিক ও প্রবাসীরা।

তবে সীমিত পরিসরে মক্কার মসজিদুল হারাম, মদিনা মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে আজ পর্যন্ত ১৪০ জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যুবরণ করায় প্রবাসীরা অনেকটা আতঙ্কের মধ্যে উদযাপন করছেন এবারের ঈদ।

সৌদি প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন যাবৎ কর্মহীন, অন্যদিকে পরিবার-পরিজন ছাড়া প্রবাসীদের মনে ছিল না ঈদের আমেজ।

সৌদি আরবের যেদিকেই চোখ যায় শুনশান নিরবতা গতবছরও যেখানে ঈদের জামাতের পর তিল ধারণের ঠাঁই থাকতো না সেসব এলাকাগুলো জনশূন্য দেখা গেছে।

কঠোর নিরাপত্তা এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা থেকে এই অনুশাসন মেনে চলছে বলে জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ সৌদিআরবে বসবাসকারী প্রবাসী ফার্নিচার ব্যবসায়ী শামিম ভুইয়া।

ঘরের মধ্যে ঈদের জামাত আদায়, দেশে প্রিয়জনদের সাথে টেলিফোনে কথা বলা, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বাংলাদেশের টিভি চ্যানেল গুলোর ঈদ আয়োজন একমাত্র সঙ্গী ছিল এসব প্রবাসীদের। প্রবাসীরা পরিবার-পরিজনদের দেশে রেখে দীর্ঘদিন যাবৎ বিদেশ অবস্থান করলেও নিরানন্দ এবং ব্যতিক্রমধর্মী এমন ঈদ আগে পালন করেননি বলে জানিয়েছেন সৌদি প্রবাসীরা।

Tags: ঈদ ২০২০প্রবাসী বাংলাদেশিপ্রবাসীদের ঈদ
Previous Post

ঈদ সন্ধ্যায় অনলাইনে ‘ক্রাচের কর্নেল’

Next Post

ঈদের দুপুর-রাতে ফারুকীর ‘আয়েশা’ ও ‘তালপাতার সেপাই’

Next Post
বাংলাদেশের বিভিন্ন নাটক ও সিনেমার দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দুপুর-রাতে ফারুকীর ‘আয়েশা’ ও ‘তালপাতার সেপাই’

জাতীয় কবি নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী সোমবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT