চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তি করমুক্ত সীমা ৩ লাখ করার প্রস্তাব, কর কমিয়ে রাজস্ব বাড়াতে চায় এনবিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 03, এপ্রিল 2018
in অর্থনীতি
A A

আগামী বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা ৩ লাখ টাকা করার প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। এছাড়া সব ক্ষেত্রে কর্পোরেট কর ৫ শতাংশ কমানোসহ ২০টি সুপারিশ করেছে সংগঠনটি।

মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় এনবিআর সভাকক্ষে জাতীয় বাজেট ২০১৮-২০১৯ উপলক্ষে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় এসব সুপারিশ তুলে ধরেন ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাশেম খান।

সংগঠনটির দাবি, ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সর্বোচ্চ সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করতে হবে। ৫ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ১০ শতাংশ, পরবর্তী ৬ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ১৫ শতাংশ, ৭ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ২০ শতাংশ, ৩০ লাখ টাকা পর্যন্ত আয়ের উপর ২৫ শতাংশ এবং এর উপরে আয়ের উপর ৩০ শতাংশের সুপারিশ করে সংগঠনটি।

এছাড়া আগামী ৩ বছরের জন্য সারচার্জ শূন্যে নামিয়ে আনারও জোর দাবি জানায় ডিসিসিআই সভাপতি।

সংগঠনটির প্রস্তাবে আরো বলা হয়েছে, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ করলে ব্যবসা প্রতিষ্ঠানের করযোগ্য আয়ের ২ শতাংশ কর অব্যাহতি, বাৎসরিক শিক্ষা খরচে ১ লাখ ২০ হাজার টাকা কর অব্যাহতি এবং স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবসহ সকল মোবাইল ফোন কেনার ক্ষেত্রে সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত করমুক্তির প্রস্তাব।

আবুল কাশেম খান বলেন, ট্যাক্স কমিয়ে দিলে সেই টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি করবো না। আপনারা যদি ট্যাক্স কমিয়ে দেন, ভবিষ্যতে সেই টাকা বিনিয়োগ করতে চাই। অনেক ক্ষেত্রে দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। বিনিয়োগের সুযোগ করে দিলে সেই টাকা হয়ত দেশেই থেকে যেত।

এসব প্রস্তাবের আলোকে এনবিআর চেয়ারম্যান বলেন, প্রতিবছরই বাজেটের আকার বাড়ে। এবারও বাড়বে। বর্তমানে প্রবৃদ্ধি ৭ দশমিক ২৪ শতাংশ আছে, এটাকে আরো বাড়ানোর চেষ্টা করবো। যদিও এবছরই প্রবৃদ্ধির হার ৮ এ যেতে পারবো না। তবু টার্গেট আছে।

তিনি বলেন, দেশের উন্নয়ন বিবেচনা করে আমাদের যে রাজস্ব লক্ষ্যমাত্রা সেটা খুব কমিয়ে আনা যাবে না। বরং রাজস্ব সংগ্রহের পরিমাণ বাড়বে। ট্যাক্স কমিয়ে কীভাবে রাজস্ব বাড়ানো যায়, এই দিকটায় আমরা যেতে চাই। কারণ কোনো কোনো ক্ষেত্রে ট্যাক্স কমানোর ফলে রাজস্ব বেড়েছে। অর্থনৈতিক কার্যক্রম বাড়লে রাজস্ব বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান।

Tags: আয়করএনবিআরএনবিআর চেয়ারম্যানডিসিসিআইলিড নিউজ
Previous Post

পরীক্ষার খাতায় প্রেমের গল্প, শিক্ষকের জন্য নগদ অর্থ

Next Post

বিকাল পাঁচটার পরে পয়লা বৈশাখের উদযাপন নয়, মুখে মুখোশ নিষিদ্ধ

Next Post
পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা

বিকাল পাঁচটার পরে পয়লা বৈশাখের উদযাপন নয়, মুখে মুখোশ নিষিদ্ধ

কাবিলা যেখানে, দর্শক সেখানে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT