চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যক্তিত্বের প্রতিফলন নেতৃত্বে রাখতে চান মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 30, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: সদা হাস্যোজ্জ্বল, শান্ত, মিষ্টভাষী, বিনয়ী, দায়িত্ব নিয়ে শতভাগ সিরিয়াস, প্রয়োজনে আবার কঠোরও। মাহমুদউল্লাহ রিয়াদের ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় সবগুলো বিশেষণই। ব্যক্তিত্বের ভাল জিনিসগুলোর মধ্যে কোনটিকে অস্ত্র বানাবেন মাঠের নেতৃত্বে? টাইগারদের দশম টেস্ট অধিনায়ক হিসেবে নেমে পড়ার আগে মাঠে মেজাজ নিয়ন্ত্রণে রাখার উপর জোর দেয়ার কথাই বললেন রিয়াদ। শান্ত থেকে নিতে চান সঠিক সিদ্ধান্ত।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে ‘টেস্ট অধিনায়ক’ মাহমুদউল্লাহর। সাকিব আল হাসানের চোট তাকে সুযোগ করে দিচ্ছে নতুন চ্যালেঞ্জ নেয়ার। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাঠের খেলা, দল পরিচালনা, নতুন রোমাঞ্চ নিয়ে কথা বলেছেন রিয়াদ।

‘অধিনায়কত্বের বড় একটা কাজই হচ্ছে মাঠের মধ্যে দ্রুত অনেক সিদ্ধান্ত নিতে হয়। নিজে শান্ত থাকতে না পারলে সিদ্ধান্তগুলো এদিক-সেদিক হয়ে যেতে পারে। বিশ্বাস করি, নিজে শান্ত থাকলে সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমি সবসময় এটা করি। যখন ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করি, যতটুকু পারি শান্ত থাকতে চেষ্টা করি। জিনিসটা সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে। সবসময় চেষ্টা থাকবে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয়া, সঙ্গে চেষ্টা করবো যেন পারফরম্যান্স দিয়ে ওদের সাথে দায়িত্ব ভাগ করে নিতে পারি।’

জাতীয় দলে একজন ভাল ও দায়িত্ববান সতীর্থ হিসেবেই সকলে মাহমুদউল্লাহকে দেখে এসেছেন। এবার ভূমিকা বদলেছে। এখন দলের নেতা তিনি। ভূমিকা অনুযায়ী দরকার হলে ভিন্ন এক মাহমুদউল্লাহকেও দেখা যাবে। দেশের প্রয়োজনে কঠোর হতেও দ্বিধা করবেন না বলে জানালেন তিনি।

‘যখন আমার কাজে থাকবো, তখন কোনকিছুতে ছাড় দিবো না। যেভাবেই হোক দলকে যতটুকু সহায়তা করার, সেটা একটু কঠোর হয়ে হোক বা ভালভাবে অনুপ্রেরণা দিয়েই হোক; সবদিক থেকেই চেষ্টা করবো। আসল কথা হচ্ছে এটা বাংলাদেশ ক্রিকেট। দলকে ভালকিছু দিতে হবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য।’

Tags: মাহমুদউল্লাহ
Previous Post

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে এমন বই প্রকাশ করা যাবে না

Next Post

ঢাবিতে চশমা মিছিল, প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

Next Post
নিপীড়ন বিরোধী শিক্ষার্থী

ঢাবিতে চশমা মিছিল, প্রক্টরের কুশপুত্তলিকা দাহ

চ্যানেল আই অনলাইন- জহির রায়হান

জহির রায়হান অন্তর্ধানের ৪৬ বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT