চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টের চেয়ে জোরে দৌড়ান রোনালদো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 14, নভেম্বর 2020
in অন্যান্য খেলা, ফুটবল, স্পোর্টস
A A
দুই আন্তর্জাতিক ক্রীড়াবিদ হাত মেলাচ্ছেন, হাসি মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এতটুকু নিশ্চিত ক্রিস্টিয়ানো এখন আমার চেয়ে অনেক জোরে দৌড়ায়’, সম্ভব হলে এই কথাটা বাঁধাই করে রাখতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। কারণ যার কাছ থেকে এমন প্রশংসা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা তার দখলে অ্যাথলেটিক্সের ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ড। জুভেন্টাস তারকাকে নিয়ে মন্তব্যটা করেছেন স্বয়ং উসাইন বোল্ট।

২০১৭ সালে অ্যাথলেটিক্স থেকে অবসর নেওয়া বোল্টের বয়স এখন চলছে ৩৪। খেলাধুলার জগতে ৩৪ খুব বেশি বয়স নয় যে খেলা ছাড়ার পর একজন অ্যাথলেট তার পুরনো গতি একদমই হারিয়ে ফেলবেন। বিশেষ করে ১০০ মিটার দৌড়ে ৯.৫৮ ও ২০০ মিটারে ১৯.১৯ সেকেন্ডের বিশ্ব রেকর্ড যার দখলে সেই বোল্টের ক্ষেত্রে কথাটা এখনও হয়তো খাটে না।

মার্কাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অলিম্পিকে আট সোনাজয়ী বোল্টের দাবি, কিছুদিন পরিশ্রম করলেই পুরনো ফর্মে ফেরা তার পক্ষে সম্ভব। বর্তমানে তার যে অবস্থা, রোনালদোর সঙ্গে প্রতিযোগিতায় নামলে তার হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করেন অ্যাথলেটিক্স ছেড়ে একসময় ফুটবলার হতে চাওয়া তারকা অ্যাথলেট।

বোল্টের চেয়ে একবছরের বড় রোনালদো এখনও ধরে রেখেছেন তার ঈর্ষনীয় ফিটনেস। ৩৫ বছরেও অসাধারণ ফর্ম আর ফিটনেস নিয়ে ব্যস্ত রেকর্ড ভাঙা-গড়ার খেলায়। জুভেন্টাসের হয়ে এখনো করে চলেছেন গোলের পর গোল। মার্কার কাছে তাই সিআর সেভেনের প্রশংসার কার্পণ্য করেননি বোল্ট।

‘সে প্রতিদিন ব্যায়াম করে, সে একজন সুপার অ্যাথলেট। সবসময় খেলার উপরেই তার স্থান। কঠোর পরিশ্রম আর মনোযোগ ধরে রাখে। আমি বলতে পারি সে এখন আমার চেয়েও জোরে দৌড়ায়।’

Tags: উসাইন বোল্টক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
Previous Post

‘স্বাস্থ্যবিধি মেনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব’

Next Post

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুই কৃষক নিহত

Next Post

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুই কৃষক নিহত

ইথিওপিয়ায় বিমানবন্দরে রকেট হামলার পর ভিড় ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইথিওপিয়ায় ২ বিমানবন্দরে রকেট হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT