চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বোলাররা বাড়তি সুবিধা পেয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 24, নভেম্বর 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

সাপের মতো ফণা তুলে ছোবল মারা টার্ন। বারবার ধরাশায়ী ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা বুঝতেই পারছিলেন না কীভাবে খেলতে হবে বাংলাদেশি স্পিনারদের। তৃতীয় দিনে চা বিরতির আগেই হার। ৬৪ রানে চট্টগ্রাম টেস্ট হারের পর ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট নিজ দলের ব্যাটসম্যানদের দুষলেন ঠিকই, সঙ্গে ইঙ্গিতে প্রতিপক্ষ বোলারদের দিতে ছাড়লেন না খোঁচাও। তবে সাকিবের জন্য থাকল প্রশংসা।

‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে পারিনি। আমরা ভালো কোনো পার্টনারশিপও গড়তে পারিনি। খুব দ্রুত উইকেট হারিয়েছি। বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পেয়েছে।’

যে উইকেটে টপঅর্ডার ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন, টেলএন্ডার ব্যাটসম্যান হয়েও সেই উইকেটে ৬৩ রানের জুটি গড়েন শেন ডওরিচ ও জোমেল ওয়ার‍িকেন। একটা পর্যায়ে দুজনের ব্যাটে ভর করে জয়ের স্বপ্নও দেখছিল সফরকারীরা। কীভাবে তারা এত স্বচ্ছন্দে ব্যাট করলেন?

‘বল যখন নতুন ছিল, খেলাটা খুব কঠিন ছিল। বল নরম হওয়ার পর একটু সহজ হয়েছে।’ ব্র্যাথওয়েটের জবাব।

এই টেস্টেই নিজের ২০০তম উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামকে টপকে হয়েছেন দ্রুততম ৩ হাজার রান ও ২০০ উইকেটের মালিক। বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করতে তাই কার্পণ্য করলেন না ক্যারিবীয় অধিনায়ক।

‘সাকিব একজন অভিজ্ঞ বোলার। সে সময়মত কিছু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। বাংলাদেশের জন্য সে এক অন্যরকম স্বস্তির নাম।’

Previous Post

প্যারিসে বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস

Next Post

মশার উপদ্রব কমাতে ক্যাম্পাসে ঢাবি ছাত্রলীগের অভিযান

Next Post

মশার উপদ্রব কমাতে ক্যাম্পাসে ঢাবি ছাত্রলীগের অভিযান

ঢাবিতে ‘পরিবর্তনে শিক্ষার্থী-২০১৮’ শীর্ষক প্রচারাভিযানের অভিজ্ঞতা বিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT