চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমা হামলার হুমকির প্রতিবাদে জাবিতে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ) by মো. মাহমুদুল হক (সোহাগ)
7:11 অপরাহ্ন 14, নভেম্বর 2017
in বাংলাদেশ
A A
জাবি শিক্ষার্থীদের মানববন্ধন, বোমা হামলার হুমকির প্রতিবাদে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনিক পদে রদবদল না হলে টাইম বোমা মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়া হবে-এমন হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাবেক প্রো-উপাচার্য মো. ফরহাদ হোসেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী, অধ্যাপক হানিফ আলী, অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী, সহযোগী অধ্যাপক শিকদার মো. জুলকারনাইন, সহযোগী অধ্যাপক মো. লুৎফুল এলাহী, সহকারী অধ্যাপক মাসুদা পারভীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী আব্দুল্লা আল মামুন হুমকিদাতাদের উদ্দেশে বলেন, ‘বেনামি চিঠি দিয়ে হুমকি না দিয়ে সামনে এসে কথা বলুন। আমরা প্রতিবাদ করতে পারি কিনা দেখুন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এ মানববন্ধন তার বহিঃপ্রকাশ।’

এর আগে টাইম বোমা মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে একটি বেনামি চিঠি দেওয়া হয়। গত বুধবার উপাচার্যের সচিব মো. আমজাদ হোসেন এই বেনামি চিঠি পান। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে প্রশসানিক ভবনে একাধিকবার তল্লাশি কার্যক্রম পরিচালনা করে পুলিশ।

চিঠিতে লেখা ছিলো, ‘বর্তমান উপাচার্য, আপনার প্রশাসনিক কার্যক্রম মোটেই সুবিধাজনক না। আপনার কার্যক্রমে আমাদের সংগঠন খুশি না। ৫ থেকে ৯ নভেম্বরের মধ্যে যদি প্রশাসনিক পদগুলো ঢেলে না সাজান, তাহলে নতুন প্রশাসনিক ভবন বোমা মেরে ধ্বংস করা হবে। পুরো প্রশাসনিক ভবন আমাদের নজরে রয়েছে। আপনার অগোচরেই টাইম বোমা ফিট করা হয়েছে।’

Tags: মানবন্ধন
Previous Post

বাণিজ্য রপ্তানিতে টানা পাঁচবারের সিআইপি মহিউদ্দিন মোনেম

Next Post

২১ আগস্ট হামলা: গ্রেনেড সরবরাহ হয় পিন্টুর বাসা থেকে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২১ আগস্ট হামলা: গ্রেনেড সরবরাহ হয় পিন্টুর বাসা থেকে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ১৪ কোটি ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT