চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমা বিস্ফোরণে অল্পের জন্য বেঁচে গেলেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 07, মে 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্টের বোমা বিস্ফোরণে অল্পের জন্য বেঁচে গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বোমা বিস্ফোরণে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট এবং সংসদের বর্তমান স্পিকার মোহাম্মদ নাসিদ আহত হয়েছেন। বৃহস্পতিবার সেখানকার কর্মকর্তা ও বাসিন্দারা একথা জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ৫৩ বছর বয়সী গণতন্ত্রপন্থার এই পথিকৃৎ রাজধানীতে যানজটের মধ্যেই তার গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখন একটি মোটরসাইকেলে বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে।

মালদ্বীপের সরকার এএফপিকে জানান, গুপ্তহত্যার প্রচেষ্টা থেকে কোনোভাবে বেঁচে যান নাসিদ।

অস্ত্রধারী পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ওই ঘটনার পরই পুরো এলাকা ঘেরাও করে ফেলে। পুলিশ নাসিদের আহত হওয়ার তথ্য জানালেও আর বিস্তারিত কিছু বলেনি।

আক্রমণের পরে জরুরি সভার আহ্বান করেছে মালদ্বীপের সংসদ। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেওয়া কারফিউ শুরু হওয়ার আগের রাতেই রাজধানীতে এই হামলার ঘটনা ঘটে। দেশটি এই ভাইরাসের সংক্রমণ রোধে প্রবলভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নাসিদের পরিবারের সদস্যরা জানান, তার শরীরে বেশ কিছু আঘাত রয়েছে। এক হাতে ক্ষত খুব গভীর। তাকে অ্যানেসথেসিয়া দিয়ে রাখা হয়েছে।

তার একজন দেহরক্ষীকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

২০০৮ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন নাসাদ। ২০১৯ সালে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদ স্পিকারের দায়িত্ব গ্রহণ করেন তিনি।

Tags: মালদ্বীপসাবেক প্রেসিডেন্ট
Previous Post

ভ্যাকসিনের বৌদ্ধিক সম্পদের স্বত্বত্যাগের বিপক্ষে জার্মানি

Next Post

করোনায় বিপর্যয়ের মাঝেও মোদির ১.৮ বিলিয়ন ডলারের ‘স্বপ্নের প্রকল্প’, বিরোধীদের ক্ষোভ

Next Post
নির্মাণ কাজ চলছে, ভারী যন্ত্রপাতি ও শ্রমিকরা ব্যস্ত, শহরের ব্যাকড্রপে ঐতিহাসিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় বিপর্যয়ের মাঝেও মোদির ১.৮ বিলিয়ন ডলারের 'স্বপ্নের প্রকল্প', বিরোধীদের ক্ষোভ

নিহত নির্মাণশ্রমিকের মৃতদেহ সেপটিক ট্যাংকের পাশে পড়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT