চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোমাসহ ইতালিতে প্রবেশের সময় আটক আয়াক্স সমর্থক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 অপরাহ্ন 16, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই দলকে সমর্থন জানানো জরুরী। প্রয়োজন পড়লে মাঠে ফাটিয়ে দেয়া যাবে গোটাকয়েক বোমও!

অনেকটা এমন ভাবনা মাথায় নিয়েই প্রিয় দল আয়াক্সের খেলা দেখতে ইতালির তুরিনে পাড়ি দিচ্ছিলেন ৫৪ জন ঘোরতর সমর্থক। কিন্তু তাতে বাদ সাধলো বেরসিক পুলিশ। সীমান্ত পাড়ি দেয়ার সময় তাদের দেহ তল্লাশি করে চোখ কপালে ওঠার দশা। একের পর এক বেরিয়ে আসতে লাগল ভয়ঙ্করসব অস্ত্র!

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে জুভেন্টাসের মাঠে খেলবে ডাচ জায়ান্ট আয়াক্স। প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় দ্বিতীয় লেগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। দ্বিতীয় রাউন্ডে রিয়াল মাদ্রিদকে তাদের মাঠেই হারিয়ে কোয়ার্টার ফাইনালকে ওঠা আয়াক্সকে নিয়ে তাই সেমির স্বপ্ন দেখা শুরু করেছে দলটির সমর্থকরা।

যদি ম্যাচে ঘটে উল্টোটা, তাহলে? তার ব্যবস্থা ভেবেই সঙ্গে অস্ত্র নিয়ে ইতালিতে ঢুকেছিলেন ৫৪ উগ্র আয়াক্স সমর্থকরা। কিন্তু পুলিশি তল্লাশির পর আটকে দেয়া হয় তাদের। যাদের কাছ থেকে একে একে বেরিয়ে আসতে থাকে কাঁটাযুক্ত গ্লাভস, মুখবন্ধনী, বিভিন্ন পটকা-আতশবাজি এবং স্মোক বোম! পুলিশের জেরায় তারা স্বীকারও করেছেন, প্রয়োজন বুঝে এইসব অস্ত্র ব্যবহারের উদ্দেশ্য ছিল তাদের।

পরে অবশ্য উগ্র সমর্থকদের হাজতে ভরেনি ইতালিয়ান পুলিশ। ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে নেদারল্যান্ডসে। তবে এরইমধ্যে ঢুকে পড়া ২ হাজার আয়াক্স সমর্থকদের নিয়ে বাড়তি এক দুশ্চিন্তায় তুরিন পুলিশ।

ভাবনা থাকাই অবশ্য স্বাভাবিক। উচ্ছৃঙ্খলতার জন্য এমনিতেই বেশ কুখ্যাতি আছে আয়াক্স সমর্থকদের। তার উপর প্রথম লেগে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে খবরের শিরোনাম হয়েছেন এই সমর্থকরা। জোর করে মাঠে ঢোকার চেষ্টা করায় একপর্যায়ে জলকামান ব্যবহার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। মাঠের খেলায় এক কিশোর ঢুকে রোনালদোকে জড়িয়ে ধরায় নতুন করে প্রশ্ন তোলা হয়েছে আয়াক্স সমর্থকদের শৃঙ্খলা নিয়ে।

Tags: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
Previous Post

বিশ্বকাপের মঞ্চে সেরাটাই দিতে চান সাইফউদ্দিন

Next Post

‘বাবার মৃত্যুর সাথে সাথে এলআরবিরও মৃত্যু হয়েছে’

Next Post

‘বাবার মৃত্যুর সাথে সাথে এলআরবিরও মৃত্যু হয়েছে’

সিলগালা করা হলো বিজিএমইএ ভবন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT