চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোঝার চেষ্টাও করি না কেনো বাদ পড়লাম: অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 12, এপ্রিল 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যান্ডারসন ক্রিকেট খেলছেন, ইংল্যান্ডের জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা বুঝতে চেষ্টা করা বন্ধ করে দিয়েছি কেনো ইংল্যান্ড দল থেকে বাদ পড়লাম। এটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি কেবল আমার বোলিং নিয়ন্ত্রণ করতে পারি, এর বাইরে কিছু নয়।’

ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা হারানো নিয়ে আক্ষেপের সুরে এভাবেই বলেছেন ইংল্যান্ডের সর্বকালের সেরা উইকেট শিকারি পেসার জেমস অ্যান্ডারসন।

টেস্টে সময়টা ভালো যাচ্ছে না ইংলিশদের। অ্যাশেজ হারের পর ক্যারিবিয়ানদের বিপক্ষেও সিরিজ হারতে হয়েছে জো রুটদের। যে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের। অনেকে তাদের ক্যারিয়ারের শেষও দেখে ফেলেছেন। অ্যান্ডারসন মুখ খুলেছেন সেসব নিয়েই।

‘কিছুটা অদ্ভুত লেগেছে। এখনও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার আমি, কিন্তু বোর্ড পরিচালক ও প্রধান কোচের থেকে কোনো বার্তা পাইনি। গত কয়েকবছর ধরে ক্রিকেটের পরের জীবন সম্পর্কে চিন্তা করছি। একটি নির্দিষ্ট বয়সে পৌঁছার পর অবসর সম্পর্কে ভাবা স্বাভাবিকই। সবাই প্রশ্ন করবে কখন অবসরে যাচ্ছেন। তবে আমার ফোকাস সবসময় ক্রিকেটেই ছিল।’

‘যদি পারফর্ম করতে পারি এবং শরীর চ্যালেঞ্জ নিতে পারে, তবে ক্রিকেট চালিয়ে যাব। যদি ইংল্যান্ড দলে ডাক না আসে তবে এই মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাব। ক্যারিয়ারে কখনোই খুব বেশি এগিয়ে দেখিনি। সর্বদা গেম-বাই-গেম এবং সিরিজ-বাই-সিরিজ নিয়ে ভেবেছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজে ৩-০তে হারের পর ইংলিশ ক্রিকেটে পালাবদলের হাওয়া বইছে। অব্যাহতি দেয়া হয়েছে প্রধান কোচকেও। ‘রেড বল রিসেট’ পরিকল্পনায় দলের অনেক সিনিয়র ক্রিকেটারেরও ভবিষ্যৎ দোটানায়। রিসেট কতটা ভাগ্য ফেরাবে ইংল্যান্ডের সেটি নিয়ে সন্দিহান ৩৯ বর্ষী পেসার।

‘ইংল্যান্ডের একজন ভালো কোচ দরকার। টেস্ট দল হিসেবে আমাদের জন্য কঠিন কয়েক বছর কেটেছে। তবে রিসেট আসলে কী বোঝায় তা নিশ্চিত নই। সময়টা প্রত্যেকের জন্য কঠিন। অ্যাশেজ পরাজয়ের পরে সবকিছুই যাচাই-বাছাই করা হচ্ছে। অনেকে কাজ হারাচ্ছেন। তবে আমি মুখোমুখি বসতে পছন্দ করতাম, কিন্তু স্পষ্টতই তা হয়নি।’

Tags: অস্ট্রেলিয়াঅ্যান্ডারসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজব্রডলিড স্পোর্টস
Previous Post

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি জুনে

Next Post

রণবীরের বিয়ে এড়াতেই কি মুম্বাই ছাড়লেন দীপিকা?

Next Post
দীপিকা ও রণবীরের প্রেমের ছবি, বিয়ের পরিকল্পনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রণবীরের বিয়ে এড়াতেই কি মুম্বাই ছাড়লেন দীপিকা?

বলিউডের চার তারকা অভিনেতা একসঙ্গে ছবি শেয়ার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষিণী ছবির দাপটে কোনঠাসা বলিউড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT