চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 17, অক্টোবর 2024
in - সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সংসদ ভবনের ছবি, বিশাল আকারের আধুনিক স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) পর্যন্ত নিহতদেফ স্মরণে আটটি স্থানে শহীদ স্মৃতিস্তম্ভ ও লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এছাড়া ছাত্র আন্দোলনে শহীদদের তালিকা প্রস্তুত করতে এবং আহতদের প্রয়োজন অনুযায়ী দেশে-বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে নির্দেশ দেয়া হয়েছে। আর প্রতি চার মাস পর পর এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করার নির্দেশ দেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের করা এসংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

আদেশের বিষয়ে জানিয়ে ব্যারিস্টার আশরাফুল ইসলাম বৃহস্পতিবার রাতে চ্যানেল আই অনলাইনকে বলেন, আদালত রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া, উত্তরা, মিরপুর-১০ গোল চত্বর, ইসিবি চত্বর, বাড্ডা-রামপুরা, চানখারপুল, মোহাম্মদপুর এবং রংপুরে আবু সাঈদ শহীদ হওয়ার স্থানে স্মৃতি স্তম্ভসহ লাইব্রেরি নির্মাণের নির্দেশ দিয়েছেন।

সেই সাথে শহীদদের তালিকা প্রস্তুত করতে এবং আহতদের প্রয়োজন অনুযায়ী দেশে-বিদেশে চিকিৎসা ব্যবস্থা করতে রুলসহ নির্দেশ দিয়েছেন। আর বিষয়টি ‘কন্টিনিউয়াস ম্যান্ডামাস’ হিসেবে রেখে প্রতি চার মাস পর পর এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করতে বলেছেন।’

Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনহাইকোর্ট
Previous Post

বৈষম্যহীন দেশ চায় জামায়াত: ডা. শফিকুর রহমান

Next Post

বাংলাদেশি নৌকা স্কুল উদ্ভাবক পেলেন ‘নোবেল লাইফ প্রাইজ’

Next Post
বাংলাদেশি নৌকা স্কুল উদ্ভাবক নোবেল লাইফ প্রাইজ পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি নৌকা স্কুল উদ্ভাবক পেলেন 'নোবেল লাইফ প্রাইজ’

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে তিনজন অতিথি হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি যেটা ভালোবাসি সেটাই করতে চাই: অমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT