চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের শুরুতে চাঁদপুরে ইলিশ সংকট

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:27 অপরাহ্ন 07, এপ্রিল 2015
in কৃষি
A A

ইকরাম চৌধুরী: জাটকা রক্ষায় চাঁদপুরের অভয়াশ্রমগুলোতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় বাংলা বর্ষবরণকে সামনে রেখে চাঁদপুরের ঘাটগুলোতে নেই বেচাকেনার ব্যস্ততা। মাছ ঘাটগুলোতে হাক-ডাক নেই। সংকটের কারণে ইলিশের দামও চড়া।

বৈশাখের বাজারে ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মজুত রাখা পুরনো ইলিশই সম্বল। জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রমগুলোতে মার্চ ও এপ্রিল এই দুইমাস ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ।

গত বছর মিয়ানমার থেকে ইলিশ আমদানি হলেও এ বছর তা বন্ধ। হিমাগার মালিক ও ব্যবসায়ীরা কিছু ইলিশ মজুদ করলেও বিক্রি হবে কিনা সে আশংকায় রয়েছেন ব্যবসায়ীরা।

চাঁদপুরের খন্দকার ফিশ প্রসেসিং এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মালেক খন্দকার বিক্রি নিয়ে উদ্বেগের বিষয়টি স্বীকার করে বলেন ইলিশের চড়া মূল্য ক্রেতাদের নিরুৎসাহিত করতে পারে।

চাঁদপুর সি ফুড কর্পেরেশনরে ব্যবস্থাপনা পরিচালক শাহীদুর রহমান চৌধুরী এ বিষয়ে বলেন, ইলিশের সরবরাহ কম থাকায় স্বাভাবিক নিয়মেই এবার বর্ষবরণে অত্যধিক দামে ইলিশ কিনতে হবে।

এদিকে পহেলা বৈশাখকে সামনে রেখে বাজারে ইলিশের স্বল্পতা ও দাম চড়া হওয়ায় হতাশ ক্রেতাসাধারণ।

এদিকে জাটকা রক্ষা কর্মসূচী সফল করতে তৎপর রয়েছে কোস্টগার্ড। চাঁদপুরের কোস্টগার্ড স্টেশন কমান্ডার বিএন লেঃ এম হাবিবুর রহমান বলেন, তারা জাটকা ধরা বন্ধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন।

চাঁদপুরের দুটি হিমাগারের মধ্যে একটিতে ৬০-৭০ টন ইলিশ মজুদ থাকলেও অন্য আরেকটি হিমাগারে ইলিশের উল্লেখযোগ্য মজুদ নেই।

Previous Post

রাজধানীতে প্রাইভেটকার চালক খুন

Next Post

ইয়েমেনের বন্দরনগরী এখন ‘ভৌতিক শহর’

Next Post

ইয়েমেনের বন্দরনগরী এখন ‘ভৌতিক শহর’

যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৮ জনের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT