চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈরুত বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, দেশজুড়ে শোক ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 05, আগস্ট 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বৈরুত বিস্ফোরণে আহতদের জন্য অ্যাম্বুলেন্সে স্থানান্তর. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে । এছাড়াও আহত হয়েছে চার হাজারের অধিক মানুষ।

মঙ্গলবার অত্যন্ত বিস্ফোরক রাসয়নিক পদার্থের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান।

বন্দরে বেশিরভাগ এলাকাই বিধ্বস্ত হয় এবং রাজধানীর আশপাশের ভবন ও পার্ক করা গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ওই এলাকা থেকে অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।

বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসস্তূপ ও ধোঁয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, বিস্ফোরণের আওয়াজ ছিল তীব্র ও কান ফাটানো। ভিডিও ফুটেজে অনেক গাড়ি এবং ভবন বিধ্বস্ত হতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী হাসান দিয়াব এই ঘটনাকে বিপর্যয় বলে বর্ণনা করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন।

একই সাথে আজ বুধবার রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন। এছাড়া দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্‌ইট বার্তায় বলেছেন, কোনো গুদামে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মত বিস্ফোরক অনিরাপদভাবে মজুত রাখার বিষয়টি “অগ্রহণযোগ্য”।

লেবানন ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠি হেজবুল্লাহকে কেন্দ্র করে সম্প্রতি ইসরাইলের সঙ্গে লেবাননের সম্পর্ক অত্যন্ত খারাপ যাচ্ছে।

লেবাননের বিস্ফোরণে ধোঁয়া ও অগ্নিকুণ্ড উঁচু হয়ে উঠছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

তবে ইসরাইলের একজন কর্মকর্তা বলেছেন, এই বিস্ফোরণের সঙ্গে ইসরাইলের কোন সংশ্লিষ্টতা নেই।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইরান, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ নিহতদের সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

ইরান ও সাইপ্রাস জরুরি ভিত্তিতে মেডিকেল টিম পাঠানোর  প্রস্তাব করেছে।

যুক্তরাজ্য বলছে, এখনই কোনো ধারণা করা যাবে না। তবে আমাদের বিশ্বাস, লেবানন কর্তৃপক্ষ খুব শিগগিরই এই বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানতে পারবে।

Tags: বৈরুতলেবানন
Previous Post

শেখ কামাল: সৃষ্টি আর সম্ভাবনার তারুণ্য

Next Post

সাবেক সেনাকর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িতরা পার পাবে না: ওবায়দুল কাদের

Next Post
কাদেরের বক্তব্যের ছবি, তিনি একটি চেয়ারে বসে সংবাদ সম্মেলন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সেনাকর্মকর্তা হত্যাকাণ্ডে জড়িতরা পার পাবে না: ওবায়দুল কাদের

বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মহোদয়া করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: নতুন শনাক্ত ২৬৫৪, মৃত্যু ৩৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT