চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈধভাবে স্বর্ণ আমদানিতে ব্যবসাবান্ধব নীতিমালা চায় বাজুস

জসিম উদ্দিন বাদল by জসিম উদ্দিন বাদল
7:37 অপরাহ্ন 25, মে 2017
in অর্থনীতি
A A

বিদেশে থেকে স্বর্ণ আমদানি করতে ব্যবসাবান্ধব নীতিমালা না করা পর্যন্ত কোন স্বর্ণ ব্যবসায়ীকে হয়রানি না করার দাবি জানিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বলছে, ব্যবসা টিকিয়ে রাখতে আগামী অর্থবছরের মধ্যেই যুগোপযুগি নীতিমালা করতে হবে, অন্যথ্যায় ব্যবসায়ীদের ভাগ্য নির্ধারণে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে তারা।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির সদস্যরা।

স্বর্ণ আমদানি নীতিমালা ও জুয়েলারি ব্যবসায়ীদের হয়রানি না করার দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাজুসের সভাপতি গঙ্গাচরণ মালাকার, সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রমুখ।

সমিতির দাবি-দাওয়া সংবলিত লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান মুখপাত্র দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি বলেন, বর্তমান আইন অনুযায়ী লেটার অব ক্রেডিট-এলসির মাধ্যমে স্বর্ণ আমদানি করা অত্যন্ত জটিল প্রক্রিয়া। বাংলাদেশ ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান জুয়েলার্সদের স্বর্ণ সরবরাহ করে না। তাই ব্যবসা টিকে রাখতে একটা যুগোপযোগি নীতিমালা চাই। কারণ আমরা ইতিহাস হতে চাই না।

“আগামী ১৭-১৮ অর্থ বছরের বাজেটে স্বর্ণ আমদানির সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। নীতিমালা না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও জুয়েলারি ব্যাবসায়ীকে হয়রানি করা যাবে না। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।”

সম্প্রতি আপন জুয়েলার্সের বিভিন্ন শাখা থেকে আড়াই শ কোটি টাকার যে সোনা জব্দ করা হয়েছে, তা অবৈধ বলছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ বিষয়ে বাজুস সদস্যরা বলছেন, আপন জুয়েলার্সের স্বর্ণ বৈধ বা অবৈধ কিনা তা নির্ধারণ করবেন সর্বোচ্চ আদালত। এর আগে আমরা বা কেউ অবৈধ বলতে পারে না।

এলসির মাধ্যমে কেন স্বর্ণ আমদানি করা হয় না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাজুসের দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এলসির মাধ্যমে স্বর্ণ আমদানি হয়নি। এমনকি আমি নিজেও অন্তত দশবার এলসি খুলতে গেছি। পারিনি। এলসির মাধ্যসে স্বর্ণ আমদানি করা সময় সাপেক্ষ ব্যাপার। সেজন্য তাঁতি বাজারের পোদ্দারদের কাছ থেকে এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে আসা স্বর্ণ কিনে ব্যবসা করা হয়।

এভাবে স্বর্ণ ব্যবসা বৈধ, না অবৈধ-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বর্ণ ব্যবসা বৈধ। যদি বৈধ না হয় তাহলে আমরা সরকারকে কিভাবে ভ্যাট দেই। এছাড়া সরকার কখনও বলেনি স্থানীয় ব্যবসায়ী বা প্রবাসী বাংলাদেশিদের নিয় আসা স্বর্ণ কেনা যাবে না। সরকার যেভাবে নীতিমালা দেবে, সেভাবেই ব্যবসা করব।

এ সময় জুয়েলার্স সমিতির সদস্যরা জানান, সারাদেশে ১৭ হাজার জুয়েলার্সের নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। আর এ প্রতিষ্ঠানের সঙ্গে মালিক শ্রমিক মিলিয়ে প্রায় ২৮ লাখ মানুষ এই স্বর্ণ শিল্পের সঙ্গে সম্পৃক্ত। কাজেই তাদের হয়রানি করলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হবে।

এতদিন পর কেন স্বর্ণ আমদানির নীতিমালার দাবি করছেন-এমন প্রশ্নের জবাবে বাজুস সদস্যরা বলেন, ২০০০ সাল থেকে বেশ কয়েকবার নীতিমালা করার দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার কর্ণপাত করেনি।

বনানীর ধর্ষণ ও আপন জুয়েলার্স সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি। এ সংবাদ সম্মেলনের সঙ্গে ওই  ঘটনার কোন সম্পর্ক নেই।

Tags: আপন জুয়েলার্সএলসিবাজুসস্বর্ণ
Previous Post

অনুমোদন ছাড়া নকশায় নির্মিত ভবনে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধের সুপারিশ

Next Post

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৬

Next Post
সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত ৬

ডিআরইউ’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT