চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈধতার পরীক্ষা দিতে প্রস্তুত আলিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 10, অক্টোবর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

হাঁটুতে সার্জারির ধকল কাটিয়ে মাঠে ফিরেছেন বিপিএলের আবিষ্কার আলিস আল ইসলাম। ফিটনেস ফিরে পেতে এ অফস্পিনার বেশি সময় দিচ্ছেন জিমে। টুকটাক বোলিংও করছেন। অ্যাকশন নিয়ে সন্দেহ দূর করতে আগামী সপ্তাহে দেবেন পরীক্ষা। বিসিবি থেকে বৈধতার ছাড়পত্র নিয়ে আলিস তৈরি হতে চান সামনের বিপিএলের জন্য।

বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির সদস্য নাসির আহমেদ বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কা সফরে। দেশে ফিরলে তার অধীনে পরীক্ষা হবে আলিসের। ওয়ানডে সিরিজ শেষে ১৩ অক্টোবর ঢাকায় ফিরবে ‘এ’ দল। ১৫ তারিখ মিরপুরের একাডেমি মাঠে হতে পারে আলিসের বোলিং অ্যাকশনের পরীক্ষা।

আলিসের উত্থান-পতনের গল্পটা সবারই জানা। ঢাকা ডায়নামাইটসের নেট বোলার থেকে বিপিএল-অভিষেকে লিখে ফেলেন হ্যাটট্রিকের গৌরবকাব্য। রুদ্ধশ্বাস ম্যাচে ৪ উইকেট তুলে হারিয়ে দেন রংপুর রাইডার্সকে।

ওই ম্যাচ ঘিরেই আবার নেমে আসে সন্দেহজনক বোলিং অ্যাকশনের তীর। দুই ম্যাচ পরই হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছিটকে যান বিপিএল থেকে। ক্রিকেট থেকে দূরে চলে যান দীর্ঘসময়ের জন্য। মুদ্রার দুটি পিঠই আলিসের দেখা হয়ে গেছে ক্যারিয়ারের শুরুতেই। এতসব ঘটনা ঘটে যায় যে সপ্তাহখানেকের মধ্যে।

জানুয়ারিতে চোট পাওয়া আলিসের হাঁটুর অস্ত্রোপচার হয় মার্চে। ঢাকা ডায়নামাইটসের খরচে ভারতে হয় সফল অস্ত্রোপচার। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এ ক্রিকেটার একদিন করে বিরতি দিয়ে আসছেন শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমে। তার আগে রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে কাজ করেছেন ফিটনেস ও বোলিং নিয়ে।

চোটে পড়ায় বিপিএল চলাকালীন সময়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে পারেননি আলিস। সুস্থ হয়ে ওঠায় মনে করছেন এখনই উপযুক্ত সময়। বোলিং অ্যাকশনের পরীক্ষার চেয়ে অবশ্য ফিটনেস নিয়েই বেশি ভাবছেন তিনি। দীর্ঘদিন ঘরে বসে থাকায় বেড়ে গেছে ওজন। নিজেকে সম্পূর্ণ ফিট করে ডিসেম্বরে বিপিএলের মঞ্চে নামার অপেক্ষায় ২২ বছর বয়সী স্পিনার।

‘এখনও শতভাগ ফিট নই। ৮০ ভাগ ফিট বলতে পারেন। বোলিংটা অল্প করছি। ডিসেম্বরে বিপিএল। তার আগে শতভাগ ফিট হয়ে ওঠাই আমার চ্যালেঞ্জ। বোলিং অ্যাকশনের যে ব্যাপারটা সেটা একটা সন্দেহ মাত্র। আমার দৃঢ় বিশ্বাস, আমার হাত ১৫ ডিগ্রির কমই বাঁকে। ঘরোয়া লিগ খেলার সময় বিসিবির কাছে নিজ থেকেই পরীক্ষা দিয়েছিলাম, সেটা আমার ক্যারম ডেলিভারির জন্য। ওখানে সাত ডিগ্রি পর্যন্ত ভেঙেছিল। আশা করি আবার পরীক্ষা দিলে সেটি সর্বোচ্চ ১০ ডিগ্রির বেশি হবে না।’

Tags: আলিসলিড স্পোর্টস
Previous Post

কাফরুলে ফ্ল্যাট থেকে স্বামী–স্ত্রী–ছেলের লাশ উদ্ধার

Next Post

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু

Next Post

টাঙ্গাইলে বিষাক্ত মদপানে ২ জনের মৃত্যু

ফাইল ফটো

এতদিন পর কেন শিক্ষকরা প্রতিবাদ করছেন: দীপু মনি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT