চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈদেশিক কর্মসংস্থান নিয়ে নতুন করে যা ভাবতে হবে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:38 অপরাহ্ন 23, জুন 2018
in সম্পাদকীয়
A A

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স যখন বাড়ছে, তখন এই আশার আলোয় অন্ধকার হিসেবে দেখা দিয়েছে মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত ১০টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চলমান প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় লোক নিয়োগ স্থগিত করেছে দেশটির সরকার।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারান বলেছেন: ‘বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী নেয়ার বর্তমান যে প্রক্রিয়া রয়েছে সেটি স্থগিত করা হয়েছে।’

তিনি জানান, সিন্ডিকেটের মাধ্যমে এ প্রক্রিয়া চলছে– এমন অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ থাকবে। অভিযোগ রয়েছে, ওই সিন্ডিকেট এ প্রক্রিয়াকে মানব পাচারে ব্যবহার করছে এবং অভিবাসীদের সাথে প্রতারণা করছে।

তবে আশার খবর হচ্ছে, নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো বন্ধ হচ্ছে না। তদন্ত শেষে সিদ্ধান্তে আসার আগ পর্যন্ত লোক নিয়োগের ক্ষেত্রে আগের পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।

জনশক্তি রপ্তানি চালু রাখা যদিও সুখবর বটে, তারপরেও নতুন সিদ্ধান্ত মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের ধাক্কা বলেই আমরা মনে করি। যাদের কারণে মালয়েশিয়ায় বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে তাদের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুধু মালয়েশিয়া নয়, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ অন্য অনেক দেশেও জনশক্তি রপ্তানি খাতে বড় ধরনের সমস্যা রয়েছে। এর মধ্যে বিশেষ করে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানোর তিক্ত অভিজ্ঞতা আমাদের রয়েছে। নারী শ্রমিকদের ওপর চালানো অমানুষিক নির্যাতনের খবর গণমাধ্যমে আসলেও এ বিষয়ে দায়িত্বশীল কাউকে আমরা উদগ্রীব হতে দেখিনি। এটা খুবই দুঃখজনক বিষয়। এ কারণে বিদেশে নারী শ্রমিকদের ওপর দিন দিন বাড়ছেই।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনের কারণে জনশক্তি রপ্তানি বন্ধ থাকলেও এখনও তা উন্মুক্ত হয়নি। নতুন বাজার সৃষ্টির খবরও তেমন আশানুরূপ নয়। এছাড়াও বিদেশে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের বিরুদ্ধে নানা ধরনের গাফিলতির অভিযোগ রয়েছে।

জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের এই ক্ষেত্রকে ক্রমান্বয়ে নষ্ট না করে প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে আমাদেরকে নতুন বাজার খোঁজার পাশাপাশি পুরনো বাজারগুলোকে ধরে রাখতে হবে। প্রবাসীদের নানা দুঃখকষ্ট আমলে নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।

Tags: সম্পাদকীয়
Previous Post

গাজীপুর সিটি নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় পাল্টাপাল্টি অভিযোগ

Next Post

বঙ্গবন্ধুকে নিয়ে দুই কাহিনীচিত্রের প্রিমিয়ার

Next Post

বঙ্গবন্ধুকে নিয়ে দুই কাহিনীচিত্রের প্রিমিয়ার

নর্থ কোরিয়া ইস্যুতে আবারও ট্রাম্পের উল্টো সুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT