চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের সহজ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার ব্যাট হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে ইংল্যান্ড। জনি বেয়ারস্টোর অপরাজিত সেঞ্চুরিতে মঙ্গলবার সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যানচেস্টারে বৃষ্টির কারণে দুই ঘণ্টা দেরিতে শুরু হয়ে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে গেইল-হোল্ডারের সেমিঝড়ে ৯ উইকেটে ২০৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৩ উইকেট হারিয়ে ৬৭ বল হাতে রেখেই জয়ে নোঙর ফেলে ইংল্যান্ড।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার অ্যালেক্স হেলসকে (১৯) হারায় ইংলিশরা। সেখান থেকে ১২৫ রানের জুটি গড়ে টেস্ট অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টো ম্যাচের লাগাম ধরে রাখেন।

রুট ৪ চারে ৫৩ বলে ৫৪ রানের ইনিংস খেলে ফিরলেও ম্যাচ শেষ করে এসেছেন টপ অর্ডারে প্রমোশন পাওয়া বেয়ারস্টো। মাঝে অধিনায়ক ইয়ন মরগান ফিরেছেন ১০ রানে। শেষে বেন স্টোকসকে (২৩*) নিয়ে জয়ে তরী ভেড়ান বেয়ারস্টো। ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিকে থাকেন ১১ চারে ৯৭ বলে ঠিক ১০০ করে।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আশা জাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলসকে ফিরিয়ে দারুণ কিছু করার ইচ্ছে ছিল তাদের। যদিও টেকসই হয়নি সেটি। ঝড় তুললেও গেইল বড় ইনিংস দিতে পারেননি। ৩ ছয় ও ২ চারে ২৭ বলে ৩৭ রানেই শেষ হয় তার শুরুর সম্ভাবনা। স্যামুয়েলস ফিরেছেন ৪৬ বলে ১৭ রানের এক দৃষ্টিকটু ইনিংস খেলে।

অবশ্য অন্যরাও তেমন কোনও অবদান রাখতে পারেননি। উদ্বোধনী এভিন লুইস ১১ রানে ফেরার পর শাই হোপ ৩৫ রানে যা একটু লড়েছেন। জেসন মোহাম্মেদ ১৮, রোভম্যান পাওয়েল ২৩ রানের ইনিংসগুলো বড় করতে পারেননি। শেষ দিকে অধিনায়ক জেসন হোল্ডার ৫ চারে ৩৩ বলে ৪১ রানে অপরাজিত থেকে সংগ্রহটা চ্যালেঞ্জিং জায়গায় নেন।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়ে দিনের সেরা বেন স্টোকস। ২টি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ ও ক্রিস ওকস। ডেভিড উইলি ও মঈন আলির দখলে গেছে একটি করে উইকেট।

Previous Post

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর কী করতে পারতেন?

Next Post

এইবারের জালে মেসির গোল উৎসব

Next Post
ফুটবল খেলোয়াড়রা জোড়া জোড়া high-five করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইবারের জালে মেসির গোল উৎসব

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT