চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেড়েছে বজ্রপাত, এক মাসে সারাদেশে প্রায় ১২০ জন নিহত

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
5:59 পূর্বাহ্ন 28, মে 2015
in পরিবেশ
A A

প্রকৃতির খেয়ালে বজ্রপাত খুবই পরিচিত একটি বিষয় হলেও তা বেশ রহস্যময় এবং সেই সাথে আতঙ্কের। আকাশে মেঘ ও বাতাসের সংমিশ্রণে বিদ্যুৎ ক্ষেত্র তৈরির ফলে যে বজ্রপাত, তার আঘাতে মানুষের মৃত্যু থেকে শুরু করে দাবানল পর্যন্ত হতে পারে। ঘূর্ণিঝড়, জলচ্ছাস বা ভূমিকম্পের মতো ব্যাপকতা না থাকলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বজ্রপাতের সংখ্যা এবং বজ্রপাতে নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের তালিকায় গত কয়েক বছর ধরে বজ্রসহ বৃষ্টি ও বজ্রঝড়ের নাম তালিকাভুক্ত করা হয়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে বজ্রপাতের হার ১২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। আর চলতি শতকে তাপমাত্রা চার ডিগ্রি বৃদ্ধির পেলে বজ্রপাতের হার ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। গত এক মাসেই গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, সারা দেশে প্রায় ১২০ জন মানুষ বজ্রপাতে নিহত হয়েছেন।

বজ্রপাত ও এর বিভিন্ন দিক নিয়ে পরিবেশবিদ ড. জিন্নাতুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশ ভালো ভাবেই লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, বৈশ্বিক উষ্ণতা বেড়ে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বেশি বেশি বজ্রপাত হচ্ছে। কালো মেঘের পরিমাণ বেড়ে যাওয়াতে বজ্রপাত বেড়েছে, আগামীতে আরও বাড়তে পারে।  

বজ্রপাতকে প্রকৃতির স্বাভাবিক একটি ঘটনা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সাবেক ডিন অধ্যাপক এ কিউ এম মাহাবুব চ্যানেল আই অনলাইনকে বলেন, বজ্রপাত আগেও ছিল এখনও আছে, এখন মানুষ বেড়ে যাওয়ার কারনে বেশি মানুষ মারা যাচ্ছে। বজ্রপাতে সাধারণত প্রতিদিন দুএকজন মানুষ মারা যায় বলে বিশ্বব্যাপী একে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হচ্ছে না।   

অধ্যাপক মাহাবুব আরও বলেন, বজ্রপাতে সাধারণত দুটো ক্ষতিকর দিক আছে। এক নম্বর হচ্ছে মানুষ যদি খোলা মাঠে থাকে, আরেকটি বড় কোনো গাছের নিচে থাকে। বজ্রপাতের সময় ভূমিকম্পের উল্টো প্রস্তুতি নিতে হবে। ভূমিকম্পের সময় আমরা যেমন ঘর থেকে বের হয়ে যাই, তেমনি বজ্রপাতের সময় ঘরের ভিতরে ঢুকতে হবে।

বজ্রপাতের সময় ঘরে থাকতে এবং যদি খোলা মাঠে অবস্থান করতেই হয় তবে শুয়ে পড়ার পরামর্শ দেন অধ্যাপক মাহাবুব।

বিশ্বজুড়ে বছরে প্রায় দুই কোটি ৫০ লাখ বার বজ্রপাত হয়। বজ্রপাতের হার আরও বৃদ্ধি পেলে মানুষের হতাহত হওয়ার ঝুঁকি বাড়বে। প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্বীকৃতি না থাকলেও প্রতিবছর যেভাবে বজ্রপাতের সংখ্যা এবং হতাহতের সংখ্যা বাড়ছে, অদূর ভবিষ্যতে তা প্রাকৃতিক দুর্যোগের তালিকায় চলে আসলেও আসতে পারে বলে মতপ্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Tags: জলবায়ু পরিবর্তনপরিবেশবজ্রপাত
Previous Post

সাব্বিরের ছবি বিভ্রাট, সন্ধানে পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

ছেলের বাবা হলেন রাজ্জাক

Next Post

ছেলের বাবা হলেন রাজ্জাক

গণধর্ষণের ঘটনায় দুই আসামি ১০ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT