চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলিং স্কিল নিয়ে চিন্তিত সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাইফউদ্দিন ব্যাটিং অনুশীলন করছেন মাঠে, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা বিরতির সময়টা সাইফউদ্দিন কাটিয়েছেন নিজ জেলা ফেনীতে। সেখানে অবকাঠামোগত সুযোগ-সুবিধা না থাকায় বোলিং নিয়ে খুব বেশি কাজ করতে পারেননি। ঢাকায় ফিরে কিছুদিন ছিলেন আইসোলেশনে। বুধবার পেস বোলিং অলরাউন্ডার যোগ দিয়েছেন জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে।

ছয় মাস পর শের-ই-বাংলা স্টেডিয়ামে বোলিং সেশন সেরে সাইফউদ্দিন জানালেন কিছুটা অস্বস্তির কথাই, ‘করোনার সময়টা আমার জন্য কিছুটা কঠিন ছিল। নিজ জেলা ফেনীতে ছিলাম। ফিটনেসের কাজ করতে পেরেছি। কিন্তু স্কিল নিয়ে অন্য খেলোয়াড়দের চেয়ে অনেক পিছিয়ে আছি।’

‘ব্যাটিংটা যতটুকু পেরেছি পাকা উইকেটের মধ্যে করেছি, বোলিংটা একদমই করতে পারিনি। যার কারণে আজকেও বোলিং করেছি, গত দুইদিনও বোলিং করেছি। ছন্দ পেতে আরও সময় লাগবে। কিছুটা অস্বস্তি বোধ করছি। তারপরও আশাবাদী আরও কিছুদিন বোলিং করতে পারলে হয়তোবা আগের রূপে ফিরে আসতে পারবো।’

সাইফউদ্দিন ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিয়ে। ছন্দ হারিয়ে, চোটে পড়ে অল্পদিনের ক্যারিয়ারে টাইগার তরুণ দেখে ফেলেছেন মুদ্রার দুই পিঠই।

ইংল্যান্ড বিশ্বকাপের পারফরম্যান্স সাইফউদ্দিনের ক্যারিয়ারকে নিয়ে গেছে একধাপ উপরে। সময়ের স্রোতে সাদা বলের ক্রিকেটে দলের অপরিহার্য হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী তারকা। এবার টেস্ট দলের ভাবনায় ঢুকে পড়েছেন। আছেন শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে।

সাইফউদ্দিন বোলিং প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘প্রত্যেকটা ক্রিকেটারেরই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলা, আমিও ব্যতিক্রম নই। চেষ্টা থাকবে সুযোগ পেলে ভালো কিছু করা। আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য নিজেকে ফিট করা, স্কিল উন্নতি করা। কিছুটা চিন্তিত আমার স্কিল নিয়ে। প্রায় ৬-৭ মাস বোলিং, ব্যাটিং সেভাবে করতে পারিনি, আন্তর্জাতিক মানের ক্রিকেটে যেভাবে ডমিনেট করতে হয় সে অনুযায়ী। তারপরও যে সময়টা আছে, যদি শ্রীলঙ্কায় যাই, সেখানে যে সময়টা পাবো নিজেকে মেলে ধরার চেষ্টা করবো।’

প্রথম শ্রেণির ক্রিকেটে সাইফউদ্দিনের পারফরম্যান্স মন্দ নয়। চট্টগ্রাম বিভাগের এ ক্রিকেটার রেখেছেন প্রতিভার ছাপ। ৩৪ ম্যাচে ৪৯ ইনিংসে করেছেন ১২৬০ রান। গড় ৩৫.০০। সেঞ্চুরি একটি, ফিফটি ৯টি। ঝুলিতে উইকেট ৬০টি।

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশের শ্রীলঙ্কা সফরমুমিনুললিড স্পোর্টসসাইফউদ্দিন
Previous Post

টিকিটের দাবিতে দ্বিতীয় দিনের মতো প্রবাসীদের অবস্থান

Next Post

আটকে পড়া প্রবাসী শ্রমিকরা কি আদৌ প্রণোদনা পাবে

Next Post
প্রবাসী শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করছে, সবাই মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আটকে পড়া প্রবাসী শ্রমিকরা কি আদৌ প্রণোদনা পাবে

ফেসবুকে নারীর ব্যক্তিগত ছবি, দুই যুবকের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT