চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড’ পেল ডিসিসিআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 08, নভেম্বর 2018
in অর্থনীতি
A A
dav

dav

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) ‘বেস্ট ট্রেনিং সাপোর্ট ইন্সটিটিউশন অ্যাওয়ার্ড–২০১৮’ পেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আওতাধীন ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই)।

‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ ডিপ্লোমা কোর্স সফলভাবে পরিচালনার জন্য ডিবিআইকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা চেম্বার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত আইটিসির এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি ঢাকা চেম্বারের প্রতিনিধির হাতে এই অ্যাওয়ার্ড হস্তান্তর করে। ওই অনুষ্ঠানে ডিবিআই’র প্রশিক্ষক শংকর কুমার রায়কে ‘বেস্ট ট্রেনার অফ দি ইয়ার অ্যাওয়ার্ড–২০১৮’ পুরস্কার দেওয়া হয়।

বর্তমানে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহায়তায় বিশ্বের ৬০টি দেশের ১৯০টি প্রতিষ্ঠান ৬ মাসব্যাপী ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে। এই ১৯০টি প্রতিষ্ঠানের মধ্যে সফলভাবে ওই ডিপ্লোমা কোর্সটি পরিচালনার জন্য ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট’কে (ডিবিআই) এই স্বীকৃতি দেওয়া হয়।

গত ১৪ বছর ধরে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিসি) সহায়তায় বাংলাদেশে একমাত্র ডিসিসিআই বিজনেস ইন্সটিটিউট (ডিবিআই) ৬ মাসব্যাপী ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ কোর্সটি পরিচালনা করছে। ইতোমধ্যে এ কোর্সের মাধ্যমে এপর্যন্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারে (আইটিসি) পদক প্রদানের ক্ষেত্রে মূলতঃ প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক দক্ষতা ও উন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রম, প্রশিক্ষণ কোর্সের সংখ্যা এবং করপোরেট খাতে এর প্রভাব প্রভৃতি বিষয়কে বিবেচনা করে থাকে।

জানা গেছে, ডিবিআই’র পক্ষ হতে উদ্যোক্তা, করপোরেট এক্সিকিউটিভ এবং চাকরি প্রত্যাশীদের দক্ষতা উন্নয়নে মার্কেটিং ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা, আর্থিক খাত ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ের ওপর স্বল্প ও দীর্ঘ মেয়াদি প্রক্ষিশণ কোর্স পরিচালনা করা হয়।

Tags: ডিসিসিআইঢাকা চেম্বারব্যবসা
Previous Post

‘কয়েকবার শেষ নিঃশ্বাস নিয়েছি পানির উপরে এসে’

Next Post

লঙ্কানদের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ

Next Post

লঙ্কানদের পাহাড় টপকানোর চ্যালেঞ্জ

নির্বাচন

২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT