চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেসরকারি মেডিকেলের ভর্তি ফি’র প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
2:08 অপরাহ্ন 29, আগস্ট 2017
in আদালত
A A

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তি ফিসহ মোট ১৯ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে সরকারের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের  অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি নিয়ে এই রুল জারি করেন।

স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচারর‌্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, কলেজের পরিচালনা পর্ষদকে চার সপ্তাহের মধ্যে  এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি করেন  সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রুল জারির পর তিনি জানান,  ২০১৪ সালের ২৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে। তাতে বলা হয়, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে ১ম বর্ষে ছাত্র-ছাত্রী ভর্তির ফি সরকার নিম্নরূপভাবে নির্ধারণ করেছেন। ১. ভর্তি ফি-১৩ লাখ ৯০ হাজার টাকা। ২. ইন্টানি ভাতা এক লাখ ২০ হাজার। ৩. টিউশন ফি চার লাখ ৮০ হাজার টাকা। সর্বমোট ১৯ লাখ ৯০ হাজার টাকা। এর মধ্যে ১৫ লাখ ৭০ হাজার টাকা ভর্তির সময়ই নেয়া হয়।

ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ভর্তির সময় জমাকৃত ইন্টানি ভাতা এক লাখ ২০ হাজার টাকা ইন্টার্নশীপ চলাকলীন সময়ে লভ্যাংশসহ ছাত্র ছাত্রীদের ফেরত দিতে হবে।

“এমন অবস্থায় জারি করা ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করি।”

Tags: এমবিবিএসবিডিএসহাইকোর্ট
Previous Post

অতিরিক্ত ভাড়া নিলে কাউন্টার বন্ধ: ওবায়দুল কাদের

Next Post

ভুয়া খবর ছড়ানো বন্ধে ফেসবুকের নতুন উদ্যোগ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া খবর ছড়ানো বন্ধে ফেসবুকের নতুন উদ্যোগ

ক্রিকেট খেলতে থাকা দুই বাংলাদেশি ক্রিকেটার, ব্যাটসম্যান ও উইকেটরক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

হাবিবুলের রেকর্ডটি এখন তামিমেরও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT