চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেশি ক্রোমিয়াম ছাড়লে ট্যানারির বিরুদ্ধে ব্যবস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:31 অপরাহ্ন 11, মার্চ 2020
in অর্থনীতি
A A

চামড়া শিল্পের লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) মানদণ্ডের বেশি ক্রোমিয়াম ছাড়লে সংশ্লিষ্ট ট্যানারিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা চামড়া শিল্প নগরী (চতুর্থ সংশোধিত) প্রকল্পের সিইটিপিসহ সার্বিক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে ক্রোমিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ট্যানারিগুলোকে নির্দিষ্ট একটি সময় দেয়া হবে। বেধে দেওয়া সময়ের মধ্যে ক্রোমিয়ামের মাত্রা এলডব্লিউজি’র মানদণ্ড অর্জনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ট্যানারিগুলো বন্ধেরও ব্যবস্থা নেয়া হতে পারে।

শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে এ পর্যালোচনা সভায় আরো বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, ফেব্রুয়ারি-২০২০’র রিপোর্ট অনুযায়ী সাভারে অবস্থিত চামড়া শিল্পনগরীতে চলমান ট্যানারিগুলোর মধ্যে ১৩০টি ট্যানারির ৭টি যথাযথভাবে ক্রোম নিঃসরণ করছে এবং ৯টি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। সভায় অবশিষ্ট ট্যানারিগুলোকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়।

সভায় শিল্পমন্ত্রী বলেন, এলডব্লিউজি’র শর্তগুলো পূরণে চামড়া শিল্প নগরীর সিইটিপি পরিচালনায় গঠিত কোম্পানির বোর্ডকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, এলডব্লিউজি সনদ অর্জনের পথে আমরা অনেক দূর এগিয়েছি। অবশিষ্ট কাজগুলো দ্রুত শেষ করতে হবে।

সালমান এফ রহমান বলেন, চামড়া শিল্পনগরী সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ব্যর্থ হলে কোম্পানির বোর্ডকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ এ সভায় জানান, ট্যানারি পরিচালনার সাথে জড়িতদের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।

সভায় হাজারীবাগ চামড়া শিল্পনগরীতে ট্যানারি মালিকদের প্লট নিয়েও আলোচনা করা হয় এবং রাজউকের সাথে আলোচনা করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়।

সাভারে অবস্থিত চামড়া শিল্প নগরীর বিদ্যমান সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য বিভিন্ন প্রস্তাবনা কোম্পানির বোর্ড থেকে শিল্প মন্ত্রণালয়ে আগামী ১৮ মার্চের মধ্যে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়। এসব প্রস্তাবনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Tags: ট্যানারিট্যানারি অ্যাসোসিয়েশন
Previous Post

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ এর জন্য ছবি আহ্বান

Next Post

কেবল ১২০ রানের লক্ষ্য দিতে পারল জিম্বাবুয়ে

Next Post

কেবল ১২০ রানের লক্ষ্য দিতে পারল জিম্বাবুয়ে

করোনাকে পরোয়া নয়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT