চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলের দাম ১৩০ মিলিয়ন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:30 অপরাহ্ন 12, এপ্রিল 2019
in ফুটবল, স্পোর্টস
A A

মরা হাতির দামও লাখ টাকা! গ্যারেথ বেলের জন্য রিয়াল মাদ্রিদের বেঁধে দেয়া দামশুনে এ কথাই মনে আসতে পারে বাকি ক্লাবগুলোর কর্তাদের মাথায়। নইলে ছয় মৌসুমের একটাও যিনি শেষ করতে পারেননি সুস্থভাবে, এমন একজন খেলোয়াড়ের দাম কীভাবে এত হয়? ক্রেতাদের জন্য অবশ্য এর যোগ্য উত্তরও ঠিক করে রেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

দ্বিতীয় মেয়াদে জিনেদিন জিদান কোচ হয়ে আসার পর বেলকে বিক্রির সিদ্ধান্ত পাকা করে ফেলেছে রিয়াল। ওয়েলস ফরোয়ার্ডকে পেতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলো। সুযোগ বুঝে দলবদলের বাজারে বেলের দাম চড়িয়ে দিয়েছে রিয়ালও।

চোটের কারণে পুরো মৌসুম পাওয়া যায় না এমন একজন খেলোয়াড়ের দাম কেন ১৩০ মিলিয়ন? বিশেষত এক শরীরে ২২ রকমের চোটে পড়া বেল ছয় মৌসুমে ম্যাচ খেলতে পেরেছেন কেবল ২২৭টি। চোটপ্রবণ একজন খেলোয়াড়ের দাম শুনেই তো মুখ ঘুরিয়ে নেয়া স্বাভাবিক অন্যদের জন্য!

সেক্ষেত্রে রিয়ালের যুক্তিটা হল, বড় নামের কোনো খেলোয়াড়ই এখন ১০০ মিলিয়নের নিচে পাওয়া সম্ভব নয়। নেইমারের দাম ২২২ মিলিয়ন, এমবাপে ১৮০ মিলিয়ন, কৌতিনহো ১৬০ মিলিয়ন ও ডেম্বেলের দাম ১২০ মিলিয়ন ইউরো হতে পারলে বেলের দাম কেন কম হবে? চোট না থাকলে যথেষ্ট ভালো খেলা একজন খেলোয়াড়ের জন্য দামটাকে ন্যায্য বলেই মনে করছে রিয়াল।

আরও একটা কারণে বেলের দাম চড়িয়ে রেখেছে রিয়াল। নতুন মৌসুমে পল পগবা কিংবা ক্রিস্টিয়ান এরিকসেনকে খুব করে মাদ্রিদে আনতে চাইছে দলটি। বেলকে ভালো দামে বিক্রি করতে পারলে দুই খেলোয়াড়ের একজনকে কেনার টাকাটা অন্তত হাতে চলে আসবে!

বেলকে নিয়ে আরেকটা বড় সমস্যাও আবার আছে। সেটা হল বেতন। প্রতি মৌসুমে ওয়েলস তারকাকে ১৫ মিলিয়ন ইউরো বেতন দেয় রিয়াল। ট্যাক্সসহ খরচটা দাঁড়ায় ৩০ মিলিয়নে। একজন খেলোয়াড়কে এমন আকাশচুম্বী বেতন দেয়ার সামর্থ্য আছে কেবল হাতেগোণা চার-পাঁচটি ক্লাবের। সেই ক্লাবগুলি আগ্রহ হারিয়ে ফেললে মাঝারি মানের দলের কাছে বেলকে বিক্রি করতে বেশ বেগ পেতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

ভেবেচিন্তে সহজ এক রাস্তাও বের করেছে রিয়াল। বেলকে তার পুরনো ক্লাব টটেনহ্যামের কাছেই ফেরত দেয়া। দাম কিছুটা কমিয়ে বেলকে ফেরত দিয়ে একই ক্লাব থেকে এরিকসেনকে চায় লস ব্লাঙ্কোসরা। এমন সিদ্ধান্তে যদিও মুখ ঘুরিয়ে আছে টটেনহ্যাম। বেলকে পাওয়ার আগ্রহ থাকলেও এরিকসেনকে ছেড়ে দেয়ার ব্যাপারে কোনো ইচ্ছেই নেই স্পারদের।

Tags: গ্যারেথ বেলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

৯৭ সিনেমা হলে মুক্তি পেল তাসকিন-সৌমীর ‘বয়ফ্রেন্ড’

Next Post

জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করার পথ দেখিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

Next Post
ফাইল ফটো

জীবন্ত মানুষ পুড়িয়ে হত্যা করার পথ দেখিয়েছে বিএনপি: প্রধানমন্ত্রী

ছেলের বিয়েতে ফুর্তি মেজাজে রুবেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT