চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলাল খান ও লোপার কণ্ঠে প্রকাশ পেলো ‘সুবহানাল্লাহ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 13, এপ্রিল 2022
in বিনোদন
A A
বেলাল খান ও লোপার নতুন গানের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পুরস্কার জয়ী সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক বেলাল খানের সঙ্গে আবারও গাইলেন ক্লোজআপ ওয়ানের শিল্পী লোপা হোসেইন। ‘সুবহানাল্লাহ’ নামে এ গানের দৃষ্টি নন্দন ভিডিওসহ মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

মাহিন আওলাদের বানানো ভিডিওচিত্রের এ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন সিরাজুম মুনির। সংগীতায়োজন করেন জেকে মজলিস। গান ভিডিওটির মডেল হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু ও শাকিলা পারভীন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মটরের একটি রেস্তোরাঁয়ে আনুষ্ঠানিকভাবে গানটি উন্মুক্ত করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, গীতিকার আসিফ ইকবাল ও সংগীত পরিচালক জেকে মজলিসসহ ‘সুবহানাল্লাহ’ গান সংশ্লিষ্ট অনেক।

সুবহানাল্লাহ' এর লঞ্চিং অনুষ্ঠানে শিল্পীদের উপস্থিতি ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ গীতিকার আসিফ ইকবাল বলেন, ‘বর্তমানে গানের বাজার একটা অস্থির সময় পার করছে। তার ভিড়ে একটা ভালো প্রয়াস বলতে পারি বেলাল খান ও লোপার ‘সুবহানাল্লাহ’ গানটি। বেলাল ভালো গান করে। তাছাড়া লোপা যেমন ভালো গান করে, তেমন ভালো ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ।

‘সুবহানাল্লাহ’ গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘আমি আর লোপা সেই বিশ্ববিদ্যালয় থেকে একসঙ্গে গানের চর্চা করে আসছি। অনেক ভালো গানের স্মৃতি আছে আমাদের। তবে এই গানটা বিশেষ মনে হচ্ছে। আশা করছি দর্শক বারবার এই গান শুনবেন।’

লোপা হোসেইন বলেন, ‘‘সুবহানাল্লাহ’ মেলোডিয়াস গান। কিছু গান থাকে যা শোনামাত্রই সুর মনে ধরে যায়, নিজের অজান্তেই গুনগুন করে গাইতে ইচ্ছা করে এটিও তেমনই। সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

‘সুবহানাল্লাহ’ গানটি ইউটিউবে লোপা হোসেইনের চ্যানেলে দেখা যাচ্ছে।

Tags: ক্লোজআপ ওয়ানপরিচালকবেলালবেলাল খানমিউজিক ভিডিওলিড বিনোদনসংগীতসংগীতশিল্পীসুরকার
Previous Post

ধর্ষণের ঘটনা ‘টাকার বিনিময়ে মীমাংসা’, এসআই প্রত্যাহার

Next Post

২০২২ সালের এসএসসি’র ফরম পূরণ শুরু

Next Post
ছাত্ররা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, ক্লাসরুমে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের এসএসসি’র ফরম পূরণ শুরু

ডিআইজি মিজানকে আদালত থেকে ছেড়ে দেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুষ লেনদেনের মামলায় ডিআইজি মিজানের জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT