চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামে স্কুলের ভবন ভেঙে নিহত ৫

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:41 পূর্বাহ্ন 20, জুন 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বেলজিয়ামে স্কুলের ভবন ধসে পড়ার দৃশ্য, ধ্বংসস্তূপ ও উদ্ধারকর্ম. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলজিয়ামের শহর অ্যান্টওয়ার্পে একটি স্কুলের ভবন ভেঙে পড়ে পাঁচ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভবনটির একটি অংশ হঠাৎই শুক্রবার বিকেলে ধসে পড়ে তবে ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা শনিবার ওই ধ্বংসস্তুপ থেকে দুটি মরদেহ টেনে বের করে। ধারণা করা হচ্ছে সব নিখোঁজদের উদ্ধার করা হয়েছে।

নিহতদের দুজন পর্তুগাল ও রোমানিয়ার বাসিন্দা বলে বেলজিয়ান গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

ওই ধসে পড়ার ঘটনায় আরও নয়জন আহত হয়েছে। শনিবারও তাদের তিনজনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিলো। তবে বেলজিয়ামের ফায়ার ডিপার্টমেন্ট টুইটবার্তায় নিশ্চিত করেছে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ফায়ার ডিপার্টমেন্টে উদ্ধারকাজে সহায়তা করে। কেউ জীবিত আছে কিনা জানার জন্য স্নিফার কুকুর ও ড্রোনের ব্যবহারও করা হয়।

ব্রাসেলস টাইমস জানিয়েছে, সেটি নিইইউ জুইদ কোয়ার্টারে একটি প্রাথমিক স্কুল।  আগামী ১ সেপ্টেম্বরে নতুন করে সেখানে শিক্ষার্থী ভর্তি নেওয়া হতো। সেই সময়ের আগেই সব সম্পন্ন করার জন্য কাজ চলছিলো।

নিহতদের সবাই কনস্ট্রাকশন ফার্ম ডেমোকোর উপ-ঠিকাদার ছিলো।  প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর ফ্রেডরিক বিজনেনস বলেন, জরুরি সেবার যা করা সম্ভব তা করেছে।  দুর্ঘটনার কারণ জানার জন্য শিগগিরই তদন্ত পরিচালনা করা হবে।

বেলজিয়ামের কিং ফিলিপ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশ, ফায়ারসার্ভিস ও চিকিৎসাকর্মীদের সঙ্গে কথা বলেন।  তার সঙ্গে প্রধানমন্ত্রী অ্যালেক্সান্ডার দে ক্রোও ছিলেন।

Tags: নির্মাণশ্রমিক
Previous Post

মাজার জিয়ারত করে ফেরার পথে সড়কে নিহত ৫

Next Post

লেভানডোভস্কিতে আটকে কঠিন হয়ে গেল স্পেনের হিসাব

Next Post
পোল্যান্ডের ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লেভানডোভস্কিতে আটকে কঠিন হয়ে গেল স্পেনের হিসাব

দুর্ঘটনাস্থলে শোকপ্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT