চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ফাইনালে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 পূর্বাহ্ন 11, জুলাই 2018
in ফুটবল, স্পোর্টস
A A

রক্ষণ অটুট রেখে ফ্রান্সের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল। তাতে ওপেন প্লে’তে গোল এল না। ৯৮’র চ্যাম্পিয়নরা সাফল্য পেল গ্রিজম্যানের কর্নারে, ডিফেন্ডার উমিতিতির হেডে। পরিণামে মাঝমাঠের দখলে এগিয়ে থেকেও বেলজিয়ামকে দেখতে হল ০-১ গোলের হার। সেই সঙ্গে ভেঙে গেল প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্ন।

এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠল ফ্রান্স। ২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে সবশেষ ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে হেরেছিল দলটি।

ফ্রান্স এদিন ৪-২-৩-১ ফর্মেশনে মাঠে নামে। বেলজিয়াম খেলে ৩-৫-২ ফর্মেশনে।

ফ্রান্স প্রথম গোলে শট নেয় ১৮তম মিনিটে। মাতুইদির জোরালো শট রক্ষা করেন কোর্তোয়া। তারা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে।

১৯তম মিনিটে বেলজিয়ান অধিনায়ক হ্যাজার্ড বাঁদিক থেকে গোলে শট নেন। ভারানে কোনোমতে হেড দিয়ে বারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন।

২২তম মিনিটে ফ্রান্সকে নির্ঘাত বিপদের হাত থেকে বাঁচান গোলরক্ষক হুগো লরিস। কর্নার থেকে আসা বল বক্সের ভেতর পেয়ে যান বেলজিয়াম ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড। শরীর ঘুরিয়ে বা পায়ে জোরালো শট নেন। লরিস বলের দিক বুঝে ডাইভ দিয়ে বেরিয়ে দেন।

৩৯তম মিনিটে এমবাপে ডানদিক থেকে বক্সের ভেতর বল ছাড়েন বেঞ্জামিন প্যাভার্ডকে। তিনি দ্বিতীয় পোস্টে বল রাখেন। কোর্তোয়া কোনোমতে সেটি ঠেকিয়ে দেন।

ফ্রান্স এগিয়ে যায় ৫১তম মিনিটে। কর্নার পেলে শট নিতে এগিয়ে যান সেটপিস বিশেষজ্ঞ গ্রিজম্যান। কাছের পোস্টে দারুণ একটি ক্রস পাঠান। মিডফিল্ডার মারুয়ান ফেলাইনিকে বিট করে অনেকটা লাফিয়ে হেড করেন ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। সেটি চোখের পলকে জালে জড়িয়ে যায়।

বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের শেষ ছয়টি গোলের চারটি আসলো ডিফেন্ডারদের থেকে। ১৯৮২ সালে মারিউস ট্রেসর ওয়েস্ট জার্মানির বিপক্ষে গোল করেন। ১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার বছর ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোল করেন ডিফেন্ডার লিলিয়ান থুরাম।

গ্রিজম্যান এই নিয়ে পাঁচটি গোলে যুক্ত থাকলেন। তিনটি নিজে করেছেন। করিয়েছেন দুটি।

বেলজিয়াম এই নিয়ে দ্বিতীয়বার সেমিফাইনাল খেলল। প্রথমবার ১৯৮৬ আসরে। সেবার আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল রেড ডেভিলরা। দুই গোল করে ম্যারাডোনা একাই হারিয়ে দেন তাদের।

এদিন গোল হজম করে বেলজিয়াম বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। অন্যদিকে ফ্রান্স নজর দেয় রক্ষণে। সেই রক্ষণ আর ভাঙা হয়নি লুকাকুদের।

Tags: বিশ্বকাপ সর্বশেষ
Previous Post

বিডিজেএ’র সভাপতি আমীন, সম্পাদক জামাল

Next Post

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ মামা-ভাগ্নে নিহত

Next Post
মাদকবিরোধী অভিযান-বন্দুকযুদ্ধ

মাদকবিরোধী অভিযান: ‘বন্দুকযুদ্ধে’ মামা-ভাগ্নে নিহত

যুক্তরাষ্ট্র সীমান্তে বিচ্ছিন্ন ২৭ শিশুকে 'ফেরতের অযোগ্য' ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT