চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমা-ভিনিসিয়াস উড়লেন, উড়ল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 পূর্বাহ্ন 09, জানুয়ারি 2022
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও লিওনেল মেসির খেলোয়াড়রা বলের জন্য লড়াই করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও শক্তপোক্ত করেছে রিয়াল মাদ্রিদ।

২১ ম্যাচে ৪৯ পয়েন্টে শীর্ষের রিয়ালের চেয়ে আট পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ের সেভিয়া, দুই ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। সমান ৩৩ পয়েন্টে থাকলেও গোল ব্যবধানে তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে রিয়াল বেটিস ও রিয়াল সোসিয়েদাদ।

শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ষষ্ঠ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। টনি ক্রুসের ফ্রি-কিক থেকে পাওয়া বলে জোরাল হেড করেছিলেন এডের মিলিতাও। অতিথি গোলরক্ষক জাসপার সিলেসেন ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। ১৬ মিনিটে গঞ্জালো গুয়েডেসের নিচু শট ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্ত্তোয়া।

একের পর আক্রমণ করে প্রতিপক্ষের উপর চেপে বসা কার্লো আনচেলত্তির শিষ্যরা গোলের দেখা পাচ্ছিল না। ৩০ মিনিটের মাথায় ডি-বক্সের ডানপ্রান্ত থেকে লুকা মদ্রিচের পাসে বল পেয়ে মার্কো আসেনসিওর নেয়া শট গোলরক্ষক ঠেকিয়ে দেন। পাঁচ মিনিট পর বেনজেমার শট বারের উপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৪১ মিনিটে মদ্রিচের বুলেটগতির শট ক্রসবারে লেগে ফিরে আসে। খানিক পরই লস ব্লাঙ্কোসরা ডেডলক ভাঙে। বক্সের ভেতর কাসেমিরোকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সুযোগে ৪৩ মিনিটে স্পটকিকে গোল করে এগিয়ে দেন বেনজেমা।

বিরতির পর ৫২ মিনিটে বেনজেমার বাড়ানো বলে ডান পায়ের শটে ভিনিসিয়াস ব্যবধান দ্বিগুণ হয়। নয় মিনিট পর আবারও ভিনিসিয়াস ঝলক। ডানপ্রান্ত থেকে আসেনসিওর ভাসানো বলে হেডে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের ৬৩ মিনিটে ড্যানিয়েল ওয়াসের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান কোর্ত্তোয়া। ১৩ মিনিট পর তিনি গোলও হজম করেন। নিজ বক্সের ভেতর আসেনসিও প্রতিপক্ষের একজনকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে গঞ্জালোর শট কোর্ত্তোয়া প্রতিহত করে দেন, ফিরতি বলে হেডে জাল খুঁজে নেন তিনি।

শুরুর মতো রিয়ালের শেষ গোলটাও বেনজেমার। ফেরল্যান্ড মেন্ডির পাসে বল ডেয়ে ডান পায়ের শটে জালে বল জড়িয়ে স্বাগতিকরা বড় উল্লাসে মাঠ ছাড়ার ব্যবস্থা করেন।

Tags: বেনজেমাভিনিসিয়াসভ্যালেন্সিয়ারিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

গ্রানাডার মাঠে আটকে গেল বার্সেলোনা

Next Post

৩০০ গোলের মাইলফলকে বেনজেমা

Next Post
বেনজেমা গোল উদযাপন করছেন, ফুটবল মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০০ গোলের মাইলফলকে বেনজেমা

মেরে সেঞ্চুরি ল্যাথামের, উইকেটের জন্য লড়ছে টাইগাররা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT