চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেনজেমার হেডে চেলসি বাধা পেরিয়ে সেমিতে রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:52 পূর্বাহ্ন 13, এপ্রিল 2022
in - সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
রিয়ালের খেলোয়াড়রা গোলের পর একে অপরকে জড়িয়ে ধরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও সব আলো নিজের দিকে কেড়ে নিলেন দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। তার হেডে করা গোলে রিয়াল মাদ্রিদ হার এড়াতে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার জন্য সেটাই যথেষ্ট বলে হয়ে গেল।

প্রথম লেগে ৩-১ গোলে জয়ের পর দ্বিতীয় লেগে চেলসির কাছে ৩-২ গোলে হারল লস ব্লাঙ্কোস। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় শেষ চারে উঠল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের আগে বাস্তববাদী এবং নিয়তি নির্ভর হওয়ার পরামর্শ দিয়েছিলেন চেলসি কোচ থমাস টুখেল। স্টাম্পফোর্ড ব্রিজে প্রথম লেগে রিয়ালের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তার এমন প্রতিক্রিয়ায় অনেকেই ধরে নিয়েছিল আবারও একই পরিণতি ব্লুদের সামনে অপেক্ষা করছে।

তবে চেলসি যে রোমাঞ্চ, উত্তেজনা ও নাটকীয়তা উপহার দিল, তাতে দিন শেষে ফুটবলের জয়ের বার্তাই যেন পাওয়া গেল। প্রতিপক্ষের উপর চড়াও হয়ে খেলে গেল।

১৫ মিনিটে টিমো ওয়ের্নেরের বাড়ানো বলে ডি বক্সের ভেতর দৌড়ে গিয়ে ডান পায়ে বল জালে জড়িয়ে চেলসিকে লিড এনে দেন ম্যাসন মাউন্ট।

বিরতির পর ৫১ মিনিটে মাউন্টের কর্নার কিকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করে নাটকীয়তার আভাস দেন অ্যান্টনিও রুডিগার। তখন দুই লিগ মিলে ৩-৩ ব্যবধানে বিরাজ করছিল সমতা।

৬২ মিনিটে ঘটে যাওয়া মুহূর্তটিকে ম্যাচের টার্নিং পয়েন্ট বলা যায়। মার্কোস আলোনসো গোল করে চেলসিকে আনন্দে ভাসিয়েছিলেন। ভিএআরের শরণাপন্ন হয়ে রেফারি হ্যান্ডবলের সংকেত দিলে গোলটি বাতিল হওয়াতেই চেলসির কপাল পোড়ে।

৬৬ মিনিটে ফেরল্যান্ড মেন্ডির অ্যাসিস্টে পাওয়া বলে হেড নেন বেনজেমা। বল ক্রসবারে বাধা পাওয়ায় মনে হচ্ছিল রিয়ালের ভাগ্যটাও আজ তাদের পক্ষে নেই।

খেলার ৭৫ মিনিটে মাতেও কোভাসিচের বাড়ানো বল নিয়ে ডান পায়ের শটে টিমো ওয়ের্নের গোল করলে স্তম্ভিত হয়ে যায় বার্নাব্যুর গ্যালারি। কারণ স্কোরলাইন ৩-০ হয়ে যাওয়ায় দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে তখন এগিয়ে চেলসি।

৭৮ মিনিটে কাসেমিরোর বদলি হিসেবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রদ্রিগোকে মাঠে নামিয়ে মাস্টার স্ট্রোক খেলেন আনচেলত্তি। দুই মিনিট পরই মেলে ফল। লুকা মড্রিচের ক্রসে বল নিয়ে ডান পায়ে নিশানাভেদ করে স্তব্ধ বার্নাব্যুকে জাগিয়ে তোলেন রদ্রিগো।

নির্ধারিত সময় শেষে দুই লেগ মিলিয়ে গোলের ব্যবধান ৪-৪ হওয়ায় ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়।

৯৬ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল আদায় করে হেডে গোল করে রিয়ালকে সেমির টিকেট পাওয়ানো মহামূল্যবান গোলটি করেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লিগের আগের দুই ম্যাচে টানা হ্যাটট্রিক করা ‘সুপারম্যান’ বেনজেমা এবারের আসরে এক ডজন গোলের দেখা পেলেন। তার চেয়ে বেশি গোল কেবল বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডোভস্কির, তার লক্ষ্যভেদ ১৩টি।

সেমিফাউনালে ম্যানচেস্টার সিটি অথবা অ্যাটলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Tags: চেলসিচ্যাম্পিয়ন্স লিগবেনজেমারিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

ইউক্রেনের সাথে শান্তি আলোচনা অচলাবস্থায় পৌঁছে গেছে: পুতিন

Next Post

কক্সবাজার শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

Next Post
কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ীর মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

অধ্যাপক হুমায়ুন আজাদ, বাংলা ভাষার লেখক ও অধ্যাপক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলার রায় আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT