চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেধে দেওয়া সুদহার মানতে না পারার শঙ্কায় আর্থিক প্রতিষ্ঠানগুলো

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
1:51 অপরাহ্ন 22, এপ্রিল 2022
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের বেধে দেওয়া সুদহার শতভাগ মানতে পারবে না আর্থিক প্রতিষ্ঠানগুলো, শঙ্কা ওই খাতের প্রধান নির্বাহীদের। বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ এসোসিয়েশন বিএলএফসিএ চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি ৬ শতাংশের বেশি এবং এটা বাড়ছে, কাজেই ৭ শতাংশ হারে সুদ দিয়ে ব্যাংকগুলোকেই আমানত নিতে হবে, সেখানে আর্থিক প্রতিষ্ঠান কিভাবে ঐ হারে আমানত পাবে, প্রশ্ন তার।

তারওপর ডুবতে বসা বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কারণে পুরো খাতের প্রতি মানুষের আস্থারও ঘাটতি রয়েছে। এ অবস্থায় আমানতে ৭ শতাংশ আর ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ১১ শতাংশ সুদহার ঠিক করে সোমবার বাংলাদেশ ব্যাংকের করা প্রজ্ঞাপন পুনর্বিবেচনার দাবি তার।

১৮ই এপ্রিল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভগের প্রজ্ঞাপনে আর্থিক প্রতিষ্ঠানের আমানত এবং ঋণের সুদ হার বেঁধে দেওয়া হয়েছে। পয়লা জুলাই থেকে কার্যকর হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আমানত নিতে হবে ৭শতাংশ সুদে, আর ঋণের সুদ হার হবে সর্বোচ্চ ১১ শতাংশ। অবশ্য ব্যাংকের ক্ষেত্রে ক্রেডিট কার্ড বাদে অন্য ঋণের সর্বোচ্চ হার চূড়ান্ত করা আছে ৯ শতাংশ। যদিও আমানত নেওয়ার ক্ষেত্রে কোনও উচ্চসীমা নেই।

এক্ষেত্রে গত আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি সুদহার দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানিজ এসোসিয়েশনের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলছেন, কিছু প্রতিষ্ঠান চড়া সুদে ঋণ দিচ্ছে এটি সত্য, তবে ভালো রেটিং পাওয়া প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মতো ৯ শতাংশ বা তারও কমে ঋণ দিচ্ছে।

ডেল্টা-ব্র্যাক হাউজিংয়ের প্রধান নির্বাহী নাাসিমুল বাতেন বলেছেন, ২৫ বছর ধরে গৃহায়ন ঋণ দিয়ে আসা প্রতিষ্ঠান ডেল্টা-ব্র্যাক হাউজিং এর প্রধান নির্বাহী বলেছেন, প্রজ্ঞাপনের পরও তারা গ্রাহকের সুবিধার কথা বিবেচনায় সুদ হার কোনোভাবেই ১১ শতাংশ করবেন না।

এই মুহূর্তে ৩৪টি আর্থিক প্রতিষ্ঠান চালু রয়েছে।

 

Tags: আর্থিক প্রতিষ্ঠানবাংলাদেশ ব্যাংক
Previous Post

উড়োজাহাজে সহযাত্রীকে টাইসনের ঘুষি

Next Post

দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি

Next Post
ঢাকা শহরে ছাত্রদের আন্দোলন, জনসমাগম ও পরিস্থিতি বিশ্লেষণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি

রাশিয়া ও অন্যান্য দেশের পতাকাসহ ওএএসের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থায়ী পর্যবেক্ষক দেশ হিসেবে রাশিয়ার পদ স্থগিত করলো ওএএস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT