চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেতন কমানো হলে পাইলটরা বেপরোয়া হয়ে উঠতে পারে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 23, জুলাই 2020
in আন্তর্জাতিক
A A

ভারতের কেন্দ্রীয় সরকার ঘোষণা অনুযায়ী পাইলটদের বেতন ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হলে তাদের মনের ওপরে খারাপ প্রভাবে তারা বেপরোয়া হয়ে কিছু ঘটিয়ে বসতে পারেন বলে জানিয়েছে দেশটির সিনিয়র পাইলটরা।

বৃহস্পতিবার দেশটির বেসামরিক বিমান চলাচলমন্ত্রী হরদীপ পুরিকে লেখা এক চিঠিতে সিনিয়র পাইলটরা এ কথা জানায়।   

করোনা মহামারীর সময় বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে চালু হয়েছে ‘বন্দে ভারত মিশন’। এয়ার ইন্ডিয়ার যে পাইলটরা বিদেশ থেকে ভারতীয়দের নিয়ে আসছেন, তাদের মধ্যে ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী হরদীপ পুরিকে লেখা এক চিঠিতে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র পাইলটরা।

তারা লিখেছেন, এই পরিস্থিতিতে সরকার যেভাবে বিমানচালকদের বেতন কাটার কথা ঘোষণা করেছে, তাতে তাদের পরিবারের ওপরে ব্যাপক প্রভাব পড়বে।

সিনিয়র পাইলটরা মন্ত্রীকে চিঠিতে লিখেছেন, “এই সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং একতরফা। এর ফলে বিমানচালকদের মনের ওপরে খারাপ প্রভাব পড়তে পারে। তারা বেপরোয়া হয়ে কিছু ঘটিয়ে বসতে পারেন।”

বর্তমানে এয়ার ইন্ডিয়ার ঋণের পরিমাণ ৭০ হাজার কোটি টাকা। ওই বিমানসংস্থা বেচে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। কিন্তু এখনও কোনও সংস্থার সঙ্গে চুক্তি পাকা হয়নি। এয়ার ইন্ডিয়ার পাইলটরাই প্রথমে চিনের উহানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে এনেছিলেন। এখনও বিশ্বের নানা দেশ থেকে তারা ভারতীয়দের নিয়ে আসছেন।

বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জানিয়েছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে ৭ লক্ষ ৭৩ হাজারের বেশি ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে।

তার কথায়, “আটকে পড়া প্রত্যেক ভারতীয়ের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”

গত ১৬ জুলাই এয়ার ইন্ডিয়ার বিমানচালকদের বেতন কাটার সিদ্ধান্ত সমর্থন করেন হরদীপ পুরি।

তিনি বলেন, পাইলটদেরই সিদ্ধান্ত নিতে হবে, এয়ার ইন্ডিয়ার অস্তিত্ব থাকবে কিনা। যদি তারা চান এই সংস্থা থাকুক, তাহলে বেতন কাটার সিদ্ধান্ত মেনে নিতে হবে। যদি এয়ার ইন্ডিয়া বন্ধ হয়ে যায়, তাহলে কেউ চাকরি পাবেন না।

এয়ার ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, বেতন ছাড়াই কয়েকজন কর্মীকে পাঁচ বছরের ছুটিতে পাঠানো হবে। সেই সিদ্ধান্তও সমর্থন করেন মন্ত্রী।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এর আগে বলা হয়েছে, কোভিড মহামারীর মধ্যে ওই সংস্থার আর্থিক অবস্থা হয়ে এসেছে শোচনীয়। এইসময় কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠালে সংস্থার লাভ হবে। লাভবান হবেন কর্মীরাও।

মহামারীর জন্য বিশ্ব জুড়ে প্রায় বন্ধই রয়েছে উড়ান। এই অবস্থায় সংকটে পড়েছে বিমান সংস্থাগুলি। ব্যাপক ক্ষতি সামলানোর জন্য প্রায় প্রতিটি সংস্থাই কর্মীদের বেতন কমাচ্ছে, বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে অথবা ছাঁটাই করছে।

Tags: এয়ার ইন্ডিয়া
Previous Post

আগামী বছরের মার্চ পর্যন্ত নীতিসহায়তা পাবেন রপ্তানিকারকরা

Next Post

সিনেটে ঢাবি’র বাজেট অনুমোদন

Next Post

সিনেটে ঢাবি’র বাজেট অনুমোদন

আইসিসির কর্মকর্তার পাকিস্তান বিষয়ক বক্তব্য, ওয়ানডে বিশ্বকাপের পরিবর্তন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের কারণে ওয়ানডে বিশ্বকাপ পিছিয়েছে আইসিসি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT