চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বেঙ্গলের চিন্তাকে দাঁড়িয়ে স্যালুট জানানো উচিত’

মিতুল আহমেদ by মিতুল আহমেদ
5:19 অপরাহ্ন 30, ডিসেম্বর 2017
in বিনোদন
A A
বাংলাদেশের সাংস্কৃতিক সংগীত উৎসব ২০১৭ এর প্রেস কনফারেন্স।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি এখানে প্রথমবার বাজাতে আসলেও দায়িত্ব নিয়ে বলতে পারি, সাড়া পৃথিবীতেই বাজিয়েছি কিন্তু বেঙ্গলের মতো ক্লাসিক মিউজিক নিয়ে এমন একটা চিন্তা আর কোথাও কারো মধ্যে দেখিনি। তাদের চিন্তাকে দাঁড়িয়ে স্যালুট করা উচিত। তারা যেভাবে ভেবেছেন ক্লাসিক মিউজিক নিয়ে এটা অসাধারণ একটা ব্যাপার। ইউরোপ আমেরিকাতেও এমনটা দেখেনি। কোনো ফেস্টিভালে আসলাম, গাইলাম আর চলে গেলাম এমনটা কিন্তু বেঙ্গল নয়। বেঙ্গল যে ক্লাসিক মিউজিককে একটা ফেস্টিভালে আটকে রাখেনি এবং নিয়মিত ওয়ার্কশপ এবং শিক্ষাদানের বিষয়টি অব্যাহত রেখেছে নিজেদের মধ্যে এটা অভূতপূর্ব ব্যাপার। এটাই আসলে ক্লাসিক মিউজিকের মূল উদ্দেশ্য হওয়া উচিত।’

আন্তর্জাতিকভাবে বহুল প্রশংসীত বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনকে নিয়ে এভাবেই কথাগুলো বলছিলেন ভারতের প্রখ্যাত পার্কাসোনিস্ট ও তবলা বাদক সুবেন চ্যাটার্জী। শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় আরো তিন বিখ্যাত শিল্পী পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, পণ্ডিত কৈবল্যকুমার এবং ব্রজেশ্বর মুখার্জি।

তবলা বাদক সুবেন চ্যাটার্জী…

ভারতীয় উচ্চাঙ্গসংগীতে কিরানা ঘরানার একজন প্রখ্যাত ভোকাল পণ্ডিত কৈবল্যকুমার। উচ্চাঙ্গসংগীতের ক্যারিয়ারে যিনি চল্লিশ বছর উদযাপন করছেন এবছর। আর সেটা বাংলাদেশে। বেঙ্গলের এমন আয়োজনকে এই পণ্ডিতও উপমহাদেশের জন্য দৃষ্টান্ত বলে মনে করেন। এমনকি ভারতীয় উপমহাদেশে এমন বিশাল পরিসরে আয়োজন আর কোথাও হয় না জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, উচ্চাঙ্গসংগীতে ঢাকার মতো এতো বিশাল পরিসরে আয়োজন ভারতে হয় না। পুনেতে যে ফেস্টিভালটা হয় সেখানে সর্বোচ্চ কুড়ি হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু বেঙ্গল ফেস্টিভালকে আমার মনে হয়, বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গ সংগীতের উৎসব।

কথায় কথায় তিনি বাংলাদেশের মানুষের আতিথিয়তা নিয়েও ব্যাপক প্রশংসা করেন। বলেন, আমার ক্যারিয়ারে বহু জায়গায় পারফর্ম করেছি, কিন্তু ঢাকার মানুষের আতিথেয়তায় সত্যিই আমি মুগ্ধ। আমার ধারনা বিদেশ থেকে আগত যে কেউ আমার সঙ্গে একমত পোষণ করবেন।

পণ্ডিত অজয় চক্রবর্তীর সরাসরি ছাত্র ব্রজেশ্বর মুখার্জী। খেয়ালে তার বিশেষ পারঙ্গমতা রয়েছে। বেঙ্গলের আয়োজন নিয়ে কথা বলেন তিনিও। জানান, বেঙ্গল ফেস্টিভাল না হওয়ার ঘোষণায় খুব মন খারাপ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত উৎসবটা হচ্ছে শোনা মাত্রই আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। কারণ আমার প্রিয় শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম একটি শহর। আমাকে বেঙ্গলে আমন্ত্রণ করায় তাদের অত্যন্ত ধন্যবাদ জানাই। আমার সাথে পণ্ডিত শুভংকর চ্যাটার্জী ও গৌরব চ্যাটার্জী পারফর্ম করবেন। ইন্টারনেশনালি জনপ্রিয় আর্টিস্ট তারা। উনাদের সঙ্গে গাইতে পারার জন্য নিজেকে ধন্য মনে করছি। অনুষ্ঠানে কী রাগ গাইবো এটা আগে থেকে না জানলেও মঞ্চে নিশ্চিত খেয়াল ও ঠুমরি পরিবেশন করবো।

ভারতীয় উচ্চাঙ্গসংগীতে কিরানা ঘরানার একজন প্রখ্যাত ভোকাল পণ্ডিত কৈবল্যকুমার
উচ্চাঙ্গসংগীতে প্রখ্যাত ভোকাল পণ্ডিত কৈবল্যকুমার

ফেস্টিভালের পাশাপাশি প্রতিনিয়ত তরুণদের উচ্চাঙ্গসংগীতের তালিম, বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করছে এগুলো সারা বিশ্বের ক্লাসিক মিউজিকের সঙ্গে সংশ্লিষ্টদের বেঙ্গল ফাউন্ডেশনের কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন যন্ত্রশিল্পী সুবেন চ্যাটার্জী। বলেন,ফেস্টিভাল বলে নয়, বেঙ্গল কিন্তু সারা বছর অ্যাক্টিভ। এই বিষয়টি পুরো ভারত বর্ষের, এমনকি আমি বলবো সারা পৃথিবীতে যারা ক্লাসিক মিউজিকের সঙ্গে বিভিন্নভাবে জড়িত তাদের কিন্তু এটা শেখা উচিত। বেঙ্গলে তবলার ক্লাস, যন্ত্রের ক্লাস হচ্ছে আলাদাভাবে। উল্লাসজি গানের ক্লাস নিচ্ছেন। সুরেশজি তবলার ক্লাস নিচ্ছেন। দ্বেজেন্দ্রে আর কোশল ভাই তারাও ক্লাস্ নিচ্ছেন। ফেস্টিভাল আর কনফারেন্সে কিন্তু বেঙ্গল সীমাবদ্ধ নেই। চল্লিশ হাজার মানুষ থেকে যদি চল্লিশ জনও উচ্চাঙ্গসংগীতে আগ্রহী হয়, তাহলেই আমি বলবো পারপার্স সার্ভড। আর এমনটাই ভাবছে বেঙ্গল।

‘বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব-২০১৭’-এর শেষ দিনের আয়োজনে প্রস্তুত মঞ্চ। ফের এক বছরের অপেক্ষায় রবিবার ভোরে রাজধানীর আবাহনী মাঠে পর্দা নামতে যাচ্ছে। শেষ দিনে যেখানে পারফর্ম করবেন বিদুষী সুজাতা মহাপাত্র, পণ্ডিত বিশ্বমোহন ভট্ট, ব্রজেশ্বর মুখার্জি, পণ্ডিত কুশল দাস ও কল্যাণজিত দাস এবং পণ্ডিত কৈবল্যকুমার এবং পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার মতো আন্তর্জাতিক মানের শিল্পীরা।

Tags: আবাহনী মাঠউৎসববেঙ্গলস্যালুট
Previous Post

বিএনপি নির্বাচনে যাবে: মির্জা ফখরুল

Next Post

বাণিজ্যিক পানির নামে আমরা আসলে কী খাচ্ছি?

Next Post

বাণিজ্যিক পানির নামে আমরা আসলে কী খাচ্ছি?

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় হাসিমুখে প্রশিক্ষণে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা হয়ত সুবিধা পাবে, জিতবে বাংলাদেশই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT