চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেকারত্বের ভয়াবহ সঙ্কটে ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:32 পূর্বাহ্ন 07, জানুয়ারি 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Protesters demonstrate with bread and signs in India, demanding employment. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্তমান সময়ে ভারতের অন্যতম বড় সঙ্কট বেকারত্ব। ২০২১ সালের ডিসেম্বরে দেশটিতে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ শতাংশেরও বেশি, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ।

ভারতের গবেষণা প্রতিষ্ঠান সিএমআইই’র পরিসংখ্যান সূত্রে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভারতের বেকারত্ব ও চাকরি সংকটের কিছু চিত্র তুলে ধরা বিবিসি প্রতিবেদনে জানা যায়, একটি ড্রাইভার পদের চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছেন ১০ হাজার চাকরিপ্রার্থী। ওই পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা ছিল দশম শ্রেণি পাস। কিন্তু আবেদনকারীদের মধ্যে অনেকে ছিলেন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ারিং ও এমবিবিএস পাস। এমনকি দেশটির সিভিল জাজ পদের প্রার্থীরাও পিয়ন, গাড়িচালক ও ওয়াচম্যানসহ নানা নিম্ন পদের পরীক্ষা দিতে এসেছিলেন।

জিতেন্দ্র মৌর্য নামের এক চাকরিপ্রার্থী বলেন,‘আমি ল গ্র্যাজুয়েট হয়েও গাড়িচালক পদে আবেদন করেছি। আমি বিচারক নিয়োগের পরীক্ষায় অংশ নিতেও প্রস্তুতি নিচ্ছি। মাঝেমধ্যে এমন অবস্থা দাঁড়ায় যে, বই কেনার মতো টাকা থাকে না। তাই ভেবেছি, যেমনই হোক না কেন, একটা চাকরি পেতে হবে।

ওই পরীক্ষায় অংশ নিতে আসা অজয় বাঘেল নামের আরেক প্রার্থী বলেন, ‘আমি সায়েন্স গ্র্যাজুয়েট। আমি পিয়ন পদের জন্য আবেদন করেছি। যারা পিএইচডি করেছেন, তাদের অনেকেই এ চাকরির জন্যও আবেদন করেছেন।’

ভারতের সংশ্লিষ্ট মহলের উদ্বেগ, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাড়ার সাথে সাথে চাকরি সঙ্কট আরও প্রকট আকারে সামনে আসবে।

Tags: বেকারত্বভারত
Previous Post

বিক্ষোভ দমনে কাজাখস্তানে রাশিয়ান সৈন্যদল

Next Post

সুইডেনে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচালো ড্রোন

Next Post
ড্রোন দিয়ে জরুরি চিকিৎসা সরবরাহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেনে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচালো ড্রোন

ধোঁয়ায় ঢাকা পথের পাশে মানুষজন হাঁটছেন, ধোঁয়া ও কুয়াশার মধ্যে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT