চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে কলকাতা মেট্রো ও অভ্যন্তরীণ ফ্লাইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:42 পূর্বাহ্ন 28, মে 2020
in আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A
কলকাতা মেট্রো ট্রেন ও যাত্রীরা কলকাতা স্টেশনে অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাস যাবত করোনাভাইরাস ঠেকাতে লকডাউন থাকায় বন্ধ ছিল কলকাতার মেট্রোরেল এবং অভ্যন্তরীণ ফ্লাইট গুলো। তবে বৃহস্পতিবার পরীক্ষামূলকভাবে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ এবং ঘূর্ণিঝড় আম্পানের পর সকাল থেকে দিল্লি থেকে একটি ফ্লাইট আসে কলকাতায়। অন্যদিকে ভারতের গুয়াহাটি যায় আরেকটি ফ্লাইট।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস থেকে জানা যায়, লকডাউন শুরু হওয়ার পর সম্পূর্ণ বন্ধ হয়ে যায় কলকাতা মেট্রো চলাচল। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল। তবে থাকবে না কোনও যাত্রী। থাকবেন শুধু মেট্রো রেলের কর্মীরা।

নিয়ম মেনে প্রতিটি স্টেশনে থামবে ট্রেন। মেট্রো রেলের কর্মীরা স্টেশনে নেমে দেখবেন যে সব যন্ত্রপাতি ঠিকঠাক চলছে কি না। এর পর কেন্দ্রীয় সরকার অনুমতি দিলেই যাত্রীদের জন্য শুরু হবে মেট্রো সেবা।

কলকাতা মেট্রোর এক কর্মকর্তা জানিয়েছেন, ‘২ মাস ধরে ট্রেন চলে না। তাই সব যন্ত্রপাতি কী অবস্থায় রয়েছে তা একবার দেখে নেওয়া দরকার।’

সরকার থেকে ট্রেন চালানোর অনুমতি না মিললেও যাত্রীদের জন্য ইতিমধ্যে সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কড়া বিধি ঘোষণা করেছে মেট্রো।মেট্রো স্টেশনে ঢুকতে গেলে মাস্ক মাস্ট। সঙ্গে মানতে হবে সোশ্যাল ডিসট্যাংসিংয়ের বিধি।। এছাড়া যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে কমনো হবে টিকিট কাউন্টার।

ভারতীয় অভ্যন্তরীণ ফ্লাইটের ব্যাপারে জানা গেছে, প্রাথমিক ভাবে  সারা দিনে ১০টি ফ্লাইট আসবে ও ১০ টি ফ্লাইট যাবে। ধীরে ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়বে।

পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে করোনা কবলিত রাজ্যগুলি থেকে যারা আসছেন, তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে ১৪ দিনের জন্য।

এমনকি ভারতের  মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, গুজরাত, দিল্লি ও তামিলনাড়ু থেকে যারা ফিরবেন তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন থাকতে হবে সরকারি কোয়ারেন্টাইনে।

বাকি রাজ্য থেকে যারা আসবেন তাদের মধ্যে কোনও উপসর্গ না থাকলে পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে। সেখানে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। আর যাদের পজিটিভ ধরা পড়বে তাদের পাঠানো হবে হাসপাতালে।

Tags: করোনাভাইরাসলকডাউন
Previous Post

জম্মু-কাশ্মীরে বড় নাশকতার পরিকল্পনা, বিস্ফোরক ভর্তি গাড়ি উদ্ধার

Next Post

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন ভবনের সামনে পুলিশ সদস্যরা নিরাপত্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড হাসপাতালে অস্থায়ী করোনা ইউনিটে অগ্নিকাণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT