চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টি শেষে আবার মাঠে গড়ালো ইনিংস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 পূর্বাহ্ন 10, জুন 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম এবং একমাত্র টেস্ট ম্যাচটিতে বৃষ্টির কারনে কয়েক ঘন্টা স্থগিত থাকার পর আবার মাঠে গড়িয়েছে। আবহাওয়া কিছুটা ভালো হওয়ার প্রেক্ষিতে আবার মাঠে নেমেছে ভারতের উদ্বোধনী দুই ব্যাটসম্যান শিখর ধাওয়ান এবং মুরালি বিজয়।

বৃষ্টির কারনে প্রথম দিনের খেলা দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা বন্ধ থাকার পর আবার বেলা সাড়ে তিনটার দিকে মাঠে গড়িয়েছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচটি সাময়িকভাবে স্থগিত হওয়ার আগে শিখর ধাওয়ানের আগ্রাসি ব্যাটিংয়ের সুবাদে ভারতের দলীয় সংগ্রহ দ্রুতই শতকের কোঠা পেরোয়। ২৩ ওভার ৩ বল খেলা শেষে ভারতের সংগ্রহ দাড়ায় ১০৭ রান। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকের দেখা পাওয়া শিখর ধাওয়ান দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন। শিখর ৭১ বলে ৭৪ রান করে অপরাজিত রয়েছেন। তার ইনিংসটি ১২ টি চারের মারে সাজানো। শিখরকে যোগ্য সঙ্গ দেয়া মুরালি বিজয় খেলেন টেস্ট মেজাজেই। ধীরস্থির ব্যাটিং করে বিজয় ৭০ বলে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত রয়েছেন।

তবে ম্যাচের ২৩ তম ওভারে বল করতে এসে শিখর ধাওয়ানের উইকেট লাভের সহজ সুযোগ থেকে বঞ্চিত হন স্পিন বোলার তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণি জাদুতে বিভ্রান্ত হয়ে সামনের দিকে একটি সহজ ক্যাচ তুলে দেন ভয়ংকর হয়ে উঠা ধাওয়ান। তবে অতি সহজ ক্যাচটি ধরতে ব্যর্থ হয়ে টাইগারদের হতাশা করেন শুভাগত হোম।

এর আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে টসে জিতে ব্যাটিংয়ের সীদ্ধান্ত নেয় ভারত।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), শুভাগত হোম, জুবায়ের হোসেইন, তাইজুল ইসলাম, মোহাম্মদ শহিদ।

ভারত একাদশ : শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রহিত শর্মা, বিরাট কোহলি ( অধিনায়ক), অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, উমেশ জাদাব, ইশান্ত শর্মা, বরুণ অ্যারন।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেট
Previous Post

তারকা ক্রিকেট উৎসবে মাশরাফি-আশরাফুল

Next Post

কাঠগড়ায় দাঁড়িয়ে ডা. জাফরউল্লাহর শাস্তিভোগ

Next Post

কাঠগড়ায় দাঁড়িয়ে ডা. জাফরউল্লাহর শাস্তিভোগ

রুবেল ছাড়া বিস্ময় জাগানিয়া টেস্ট-যুদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT